Dhaka 4:54 pm, Wednesday, 1 April 2026

ফুলবাড়িতে জমি জমার বিরোধে ১ জনের মৃত্যু,গুরুতর আহত ৩ জন।

  • Reporter Name
  • Update Time : 10:54:15 am, Monday, 30 March 2026
  • 62 Time View

মোহাম্মদ আলী (জুয়েল ) ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি :

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলা-এর কাশিপুর ৬ নং ইউনিয়নের মধ্য অনন্তপুর গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জজিয়ত মন্ডল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর ।

স্থানীয় সূত্রে জানা যায়, বিরোধে জড়িত একপক্ষে ছিলেন আনোয়ার হোসেন, মনু মিয়া, সাদ্দাম হোসেন ও রিপন মিয়া,সফিকুল ইসলাম,আতোয়ার রহমান,মোহাম্মদ আলি গং। অপরপক্ষে ছিলেন জজিয়ত মন্ডল এবং তার ছেলে ওমর ফারুক ও ফরিদ। ঈদের পরের দিন হঠাৎ করেই আনোয়ার হোসেনের নেতৃত্বাধীন পক্ষ জজিয়ত মন্ডলদের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

হামলায় জজিয়ত মন্ডল এবং তার ছেলে ওমর ফারুক গুরুতর জখম হন সাথে আরও কয়েকজন আহত হন। আহতদের দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল ২৮/০৩/২০২৬ আনমানিক ১০ ঘটিকায়

জজিয়ত মন্ডল মারা যান। পরে তার মরদেহ ময়নাতদন্ত শেষে নিজ বাড়িতে নিয়ে আসা হয় এবং রাত ৯টার দিকে জানাজার নামাজ সম্পন্ন করা হয়।

ঘটনার একটি চাঞ্চল্যকর দিক হলো, হামলার পর অভিযুক্ত পক্ষই উল্টো থানায় গিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করার চেষ্টা করে। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে বিষয়টি যাচাই করে আহতদের গুরুতর অবস্থা দেখে পরিস্থিতি বিবেচনায় আনোয়ার হোসেনকে গ্রেফতার করে।

এ ঘটনায়, স্থানীয় বাসিন্দারা নিহত ব্যক্তির পরিবার এবং প্রত্যক্ষদর্শীরা দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। এলাকায় এই ঘটনার পর থেকে উত্তেজনা বিরাজ করছে। থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে।

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

কুমিল্লায় গোপন অভিযানে ৫৪ বোতল বিদেশি মদসহ আটক ১

ফুলবাড়িতে জমি জমার বিরোধে ১ জনের মৃত্যু,গুরুতর আহত ৩ জন।

Update Time : 10:54:15 am, Monday, 30 March 2026