
মো:কায়সার উদ্দিন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
শেরপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ১৩ সদস্যের
নির্বাহী পরিষদের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির স্থগিতকৃত
কমিটির আহ্বায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মো:সিরাজুল ইসলাম এবং
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী
ফোরামের নেতা অ্যাডভোকেট এএইচএম নুরে আলম হীরা।
রোববার (২৯ মার্চ) বিকেলে জেলা আইনজীবী সমিতির ২নং বার ভবনে
আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার
অ্যাডভোকেট আব্দুল মান্নান পিপি। এসময় উপস্থিত ছিলেন শেরপুর
জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির স্থগিতকৃত
কমিটির সদস্য সচিব এবিএম মামুনুর রশীদ পলাশ, জেলা আইনজীবী
সমিতির বিদায়ী সভাপতি অ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামান,
বিদায়ী সাধারণ সম্পাদক অ্য্ধসঢ়;ডভোকেট ছামিউল হক ও পাঁচ সদরস্যর
নির্বাচন কমিশনের মধ্যে আরও দুইজন সদস্য উপস্থিত ছিলেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন- সহ-
সভাপতি পদে অ্যাডভোকেট আদিলুজ্জামান আদিল ও অ্যাডভোকেট মো:
ফরহাদ আলী, সহ-সাধালণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো: আল-আমীন ও
অ্যাডভোকেট মো: সাব্বির হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক
পদে অ্যাডভোকেট শাহরিয়ার হোসেন আরিফ, সাহিত্য ও পাঠাগার
সম্পাদক পদে অ্যাডভোকেট ফয়সাল আহমেদ নূর, অডিটর পদে
অ্যাডভোকেট মোস্তফা আশেকুজ্জামান বুলবুল। এছাড়া নির্বাহী
সদস্য পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট রাকিবুল হাসান,
অ্যাডভোকেট আব্দুস সবুর, অ্যাডভোকেট এ ওয়াহিদ রাকু ও
অ্যাডভোকেট তাহমিনা আক্তার।
নির্বাচিতদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১ জন বিএনপি
দলীয় আর অপর দুইজন জামায়াত ও এনসিপি সমর্থিত বলে জানা গেছে।
Reporter Name 








