Dhaka 4:55 pm, Wednesday, 1 April 2026

তিতাস গ্যাসের অভিযান অবৈধ সংযোগ উচ্ছেদ ও জরিমানা আদায়

  • Reporter Name
  • Update Time : 10:19:40 am, Tuesday, 31 March 2026
  • 94 Time View
মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

ঢাকা, ৩১ মার্চ (মঙ্গলবার) ২০২৬ – তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি দেশের বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ শনাক্ত ও উচ্ছেদে সম্প্রতি একাধিক অভিযান পরিচালনা করেছে। অভিযানকালে অসংখ্য অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং জরিমানা আদায় করা হয়েছে।

গত ৩০ মার্চ (সোমবার) মুন্সীগঞ্জের দূর্গাবাড়ি, গোসাইবাগ এলাকায় তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি -এর জোবি-মুন্সীগঞ্জের আওতায় জনাব মোঃ আহসান হাবিব, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে আনুমানিক ১৩৪টি ডাবল চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়াও জি,আই পাইপ ১৫০ ফুট, রেগুলেটর ১১টি জব্দ করা হয় এবং জরিমানা বাবদ ১৬,০০০ টাকা আদায় করা হয়েছে।

একই দিনে, কেরানীগঞ্জের দুটি স্পটে জনাব মিল্টন রায়, সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এতে দুটি কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং জি,আই পাইপ ১২ ফুট ও বুস্টার ৩টি জব্দ করা হয়েছে। এই অভিযান থেকে মাসিক ১৭,৭১,২৫৭/- টাকার গ্যাস সাশ্রয় হয়েছে। এছাড়াও খোলামোড়া এলাকায় ঈদের ছুটিকালীন সময়ে অবৈধ আবাসিক সংযোগ শনাক্ত করে এমএস পাইপ কিলিং/ক্যাপিং করা হয়েছে।

এর আগে, ২৯ মার্চ (রবিবার) নারায়ণগঞ্জের নয়াপুর বাজার, সাদীপুর, নাজিমুদ্দিন কলেজ সংলগ্ন এলাকায় জনাব সুহা তাবিল-এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এতে দুটি চুনা কারখানা এবং প্রায় দুই কিলোমিটার প্লাস্টিক পাইপের বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ৩০০টি আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং এমএস পাইপ ৭০ ফুট, ভাট্রি বার্ণার ২৬টি ও প্লাস্টিক পাইপ ৩,০০০ ফুট জব্দ করা হয়।

কালিয়াকৈর, গাজীপুরের মৌচাক স্কাউট স্কুল এন্ড কলেজ সংলগ্ন এলাকায় জনাব মোঃ ফাহিম শাহরিয়ার-এর নেতৃত্বে ১২টি বাড়ির ১১৫টি ডাবল ও ১টি সিঙ্গেল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অনুমোদনের বাইরে অতিরিক্ত চুলায় গ্যাস ব্যবহার করা ১১টি সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। জি,আই পাইপ ৩০০ ফুট এবং এমএস পাইপ ২১ ফুট জব্দ করা হয়েছে।

সাভার ও আশুলিয়া এলাকায় শিল্প গ্রাহকদের বকেয়া আদায়ের জন্য ২টি টিম প্রেরণ করা হয়। গ্রাহক সংযোগ বিচ্ছিন্ন ও আউটলেটে সিল স্থাপন করা হয়, যার মধ্যে রয়েছে গ্রামীণ নীটওয়্যার লি., সিএমসি কামাল টেক্সটাইল মিলস লি., লোটাস কামাল নীটওয়্যার লি., এলকে ইউনিটেক্স কো. লি., এইচ.আর টেক্সটাইল লিঃ, মঙ্গল বেকারি, ন্যাশনাল বেভারেজ, স্নো হোয়াইট কটন লি., রেদোয়ান প্যাকেজিং।

মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-১ আওতাধীন গিরিধারা, কদমতলী এলাকায় জনাব মিল্টন রায়-এর নেতৃত্বে ৫টি স্পটে অভিযান পরিচালিত হয়। এতে রাকি চানাচুর (ভাই ভাই ফুড প্রোডাক্টস), এন থ্রী ওয়াশিং, বিসমিল্লাহ ফুড, মীনার স্পেশাল বেকারী ও শাহ শরীফ লন্ড্রি ওয়াশ-এর সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জি,আই পাইপ ৩৫০ ফুট, এমএস পাইপ ৫ ফুট, হোস পাইপ ১০০ ফুট, বুস্টার ৩টি ও ওভেন রেগুলেটর ২টি জব্দ করা হয় এবং ১,০০,০০০/- টাকা জরিমানা আরোপ করা হয়েছে।

তিতাস গ্যাসের মিডিয়া ও জনসংযোগ ব্যবস্থাপক মোঃ আল আমিন জানান, “অবৈধ গ্যাস সংযোগ বন্ধ ও বকেয়া আদায় নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এই ধরনের অভিযান দেশের গ্যাস ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Admin1 Admin1

কুমিল্লায় গোপন অভিযানে ৫৪ বোতল বিদেশি মদসহ আটক ১

তিতাস গ্যাসের অভিযান অবৈধ সংযোগ উচ্ছেদ ও জরিমানা আদায়

Update Time : 10:19:40 am, Tuesday, 31 March 2026