দিনাজপুরে হিলি প্রতিনিধি
মোঃ ওয়াজ কুরনী
দিনাজপুরের হাকিমপুর হিলিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় এবং ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ১৫ এপ্রিল দুপুরে উপজেলার হাবিবপুর সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা চত্বরে মনোরম পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম দাখিল পরীক্ষায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের শিক্ষা উপকরণ তুলে দেন অতিথি বৃন্দ। এরপর ষষ্ঠী শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অত্র মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি অধ্যাপক মোঃ শাহীনুর ইসলাম শাহীন মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন হাবিবপুর সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হারুনুর উর রশিদ, হাকিমপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, হাকিমপুর মহিলা কলেজের শিক্ষক আবু তোরাব আলী, হাকিমপুর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোফা, যুবদলের সদস্য সচিব এনামুল হক তাজ সহ অত্র মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা, দাতা সদস্য, অভিভাবক ও এলাকার সুধীজন এবং মাদ্রাসার শিক্ষার্থীরা।
মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি অধ্যাপক মোঃ শাহিনুর ইসলাম শাহিন মন্ডল বলেন, তোমার ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষার্থী। তোমাদের চলাফেরা স্বভাব চরিত্র সুন্দর। মনে রাখবে তোমরা কিন্তু সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা গ্রহণ করতিছো। তোমাদের দেখে বা অনুসরণ করে অন্যরা চলবে এবং শিখবে। আমি তোমাদের ভবিষ্যতের মঙ্গল কামনা করছি।
মাদরাসার অধ্যক্ষ হারুন-উর রশিদ দাখিল পরীক্ষায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের উদ্যশ্য বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
তিনি আরও বলেন, এবারের দাখিল পরীক্ষায় এই মাদ্রাসা থেকে ২৭ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করবেন।
