Dhaka 4:13 pm, Thursday, 2 April 2026

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় হাজারো মানুষের অংশগ্রহণে ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচি অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : 03:18:46 pm, Thursday, 11 December 2025
  • 154 Time View
মোহাম্মদ সবুজ খান জয় – স্টাফ রিপোর্টার 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি জনসমর্থন আরও সুদৃঢ় করতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
আজ ১১ ডিসেম্বর বিকেল ৪টায় আড়াইবাড়ি দরবার শরীফ মাঠ থেকে কর্মসূচির উদ্বোধন করেন কসবা–আখাউড়া আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকার। কসবা উপজেলাজুড়ে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজারো নেতা–কর্মীর উপস্থিতিতে মিছিলটি নতুন বাজার হয়ে গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে কসবা রেল স্টেশনে এসে পথসভায় সমাপ্ত হয়।
সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান সরকার বলেন,
ন্যায়, ইনসাফ ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতেই হবে। জনগণের আস্থা ও ভালোবাসাই আমাদের প্রকৃত শক্তি। শান্তিপূর্ণ নির্বাচন এবং গণতান্ত্রিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, “আগামী দিনের কসবা–আখাউড়াকে মাদকমুক্ত, চাঁদাবাজিমুক্ত একটি নিরাপদ ও উন্নত অঞ্চলে রূপান্তরিত করাই আমাদের অঙ্গীকার।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক মোবারক হোসেন, কাজী ইয়াকুব আলী, সিরাজুল ইসলাম, অধ্যাপক ফরিদ উদ্দিন, মাওলানা শিবলী নোমানিসহ জেলা-উপজেলার নেতৃবৃন্দ।
শান্তিপূর্ণভাবে সম্পন্ন ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচিকে ঘিরে পুরো কসবা উপজেলায় উৎসবমুখর ও আশা জাগানিয়া পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, নির্বাচনকে ঘিরে এমন শৃঙ্খলাবদ্ধ ও প্রাণবন্ত শোডাউন এলাকায় ইতিবাচক প্রভাব ফেলেছে।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

দেওয়ানবাগ দরবার শরীফে আধ্যাত্মিকতার আড়ালে হাজার কোটি টাকার সাম্রাজ্য

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় হাজারো মানুষের অংশগ্রহণে ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচি অনুষ্ঠিত

Update Time : 03:18:46 pm, Thursday, 11 December 2025