Dhaka 8:53 am, Thursday, 16 April 2026

আনন্দপুরে যুব সমাজের আয়োজনে মিনি শর্টবাউন্ডারী ক্রিকেট টুর্নামেন্ট, বিবাহিতদের জয়

  • Reporter Name
  • Update Time : 02:28:23 pm, Saturday, 3 January 2026
  • 248 Time View

মোঃ শাহজাহান বাশার | সিনিয়র স্টাফ রিপোর্টার

কুমিল্লার বুড়িচং উপজেলার আনন্দপুরে যুব সমাজের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী “মিনি শর্টবাউন্ডারী ক্রিকেট টুর্নামেন্ট”। গত ০২ জানুয়ারি (শুক্রবার) বিকেলে উপজেলার ২নং বাকশীমূল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আনন্দপুর পশ্চিমপাড়া (বড়পুল সংলগ্ন) মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টে আকর্ষণীয় ফরম্যাটে বিবাহিত বনাম অবিবাহিত দলের মধ্যে দুই এক ম্যাচের খেলা অনুষ্ঠিত হয়। উত্তেজনাপূর্ণ লড়াই শেষে উভয় ম্যাচেই অভিজ্ঞতা ও দলগত নৈপুণ্যের পরিচয় দিয়ে বিবাহিত দল বিজয়ী হয়, যা মাঠে উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি করে।

খেলায় প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীমন্তপুর এম এ ছাত্তার উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজসেবীরা—জামশেদুল আলম, ব্যবসায়ী আনোয়ার হোসেন, মাহবুব আলম, বুড়িচং প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, মোঃ রেজাউল করিম, প্রভাষক মাহবুব আলম, আরিফুল ইসলাম, সাংবাদিক মোঃ শাহজাহান বাশার এবং জজু মিয়া।

বিবাহিত দলের অধিনায়কত্বে দায়িত্ব পালন করেন মোঃ সুমন, অপরদিকে অবিবাহিত দলের অধিনায়ক ছিলেন মোঃ সুজন। খেলায় বিবাহিত দলের পক্ষে মইন, পিন্টু, রিয়াদ, পারভেজ ও আলাউদ্দিন চমৎকার পারফরম্যান্স প্রদর্শন করেন। অন্যদিকে অবিবাহিত দলের হয়ে রাহাত, মোঃ মেরাজ, রবিন, জুনায়েদ ও জনি দারুণ খেলেন এবং শেষ পর্যন্ত খেলাটি প্রাণবন্ত করে রাখেন।

আয়োজকদের আন্তরিক প্রচেষ্টা ও খেলোয়াড়দের শৃঙ্খলাবোধে পুরো টুর্নামেন্টটি সুশৃঙ্খল, আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন মোঃ জামশেদুল আলম, আনোয়ার হোসেন এবং সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।

স্থানীয়রা জানান, এ ধরনের ক্রীড়া আয়োজন যুব সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে সুস্থ বিনোদনের দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Admin1 Admin1

জনপ্রিয়

আজ থেকে বঙ্গোপসাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু

আনন্দপুরে যুব সমাজের আয়োজনে মিনি শর্টবাউন্ডারী ক্রিকেট টুর্নামেন্ট, বিবাহিতদের জয়

Update Time : 02:28:23 pm, Saturday, 3 January 2026