Dhaka 10:08 pm, Friday, 3 April 2026

চট্টগ্রামে আল-আকসা একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

  • Reporter Name
  • Update Time : 12:26:03 pm, Monday, 2 February 2026
  • 245 Time View
সাইফুল ইসলাম, চট্টগ্রাম।
চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন মোহরা ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত আল-আকসা একাডেমিতে ২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষক মাওলানা মুহাম্মদ মোরশেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা এস এম ফরিদ উদ্দিন, তোহফা ফর ম্যানকাইন্ড-এর প্রতিষ্ঠাতা ও দরবারে বারীয়া শরীফের সাজ্জাদানশীল মুফতি সৈয়দ মোহাম্মদ সাইফুল ইসলাম বারী এবং মাওলানা আইয়ুব কাদেরী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সম্মানিত পরিচালক এম এন আবসার, শহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম জুয়েল, রাসেল সাদমান ও শামিল হাসানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে তাদের মেধা, শৃঙ্খলা ও ক্রীড়ানৈপুণ্যের স্বাক্ষর রাখে। ফাইনাল খেলা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন এবং শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

দেওয়ানবাগ দরবার শরীফে আধ্যাত্মিকতার আড়ালে হাজার কোটি টাকার সাম্রাজ্য

চট্টগ্রামে আল-আকসা একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

Update Time : 12:26:03 pm, Monday, 2 February 2026