Dhaka 2:40 am, Thursday, 16 April 2026

দিনাজপুরের হাকিমপুরে ভোগ্যপণ্যর বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান 

  • Reporter Name
  • Update Time : 11:16:44 am, Wednesday, 18 February 2026
  • 107 Time View
দিনাজপুর হিলি প্রতিনিধি 
মোঃ ওয়াজ কুরনী 
পবিত্র মাহে রমজান মাসে স্থানীয় বাজারে ভোগ্যপণ্যর বাজার দর সহনীয় রাখতে দিনাজপুরের হাকিমপুর হিলি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে মূল্য তালিকা না থাকায় দুই দোকানিকে ৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেছেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতেলর নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে হিলি বাজারে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে বাজারের বিভিন্ন মুদি দোকান পরিদর্শন করে পণ্যের মূল্য তালিকা সঠিকভাবে টানানো হয়েছে কিনা তা যাচাই করা হয়। এ সময় দুইটি দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দুই দোকানিকে ৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়েছে। এসময় হাকিমপুর থানার এসআই সুজা মিয়া সহ পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট  অশোক বিক্রম চাকমা বলেন,পবিত্র মাহে রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় ভোগ্যপণ্যের দাম বাড়ানোর চেষ্টা করেন। তাই বাজারে পণ্যের দাম স্থিতিশীল রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে। সকল ব্যবসায়ীকে পণ্যের সঠিক মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানানোর নির্দেশ দেওয়া হয়েছে। আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
তিনি আরও জানান, রমজানজুড়ে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে সাধারণ ক্রেতারা ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারেন।
পবিত্র মাহে রমজান মাসের শুরুতে বাজারে এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। তারা বলেন, নিয়মিত তদারকি থাকলে ব্যবসায়ীরা অতিরিক্ত মূল্য আদায় করতে পারবেন না এবং বাজারে স্বস্তি ফিরবে
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

আজ থেকে বঙ্গোপসাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু

দিনাজপুরের হাকিমপুরে ভোগ্যপণ্যর বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান 

Update Time : 11:16:44 am, Wednesday, 18 February 2026