
কক্সবাজার টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরী দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
আটককৃতরা হলেন, জালিয়াপাড়া এলাকার সিদ্দিক ও ইসমাঈল। তারা দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহপরী দ্বীপ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছ থেকে আনুমানিক ২২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উদ্ধারকৃত ইয়াবা ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী আরও কঠোর অবস্থানে রয়েছে।
Reporter Name 


















