Dhaka 12:50 am, Thursday, 16 April 2026

সরকারি খাতে পাঁচ লাখ জনবল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে

  • Reporter Name
  • Update Time : 07:00:51 am, Wednesday, 15 April 2026
  • 66 Time View

সরকারি খাতে পাঁচ লাখ জনবল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থাগুলোর শূন্য পদে ২ হাজার ৮৭৯ জন নিয়োগের কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে তিনি এসব তথ্য তুলে ধরেন।

প্রধানমন্ত্রী জানান, সারা দেশে খেলাধুলার অবকাঠামো উন্নয়ন ও মাঠ সংরক্ষণে কেন্দ্রীয়ভাবে একটি কমিটি কাজ করছে। পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ইউনিয়নে ৮ বিঘা এবং উপজেলায় ১০ বিঘা করে উন্মুক্ত খেলার মাঠ গড়ে তোলা হবে।

এছাড়া হাই-টেক পার্ক, সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টারগুলোর কার্যক্রম আরও গতিশীল করতে উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে দেশে পেপালের কার্যক্রম চালু করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে একটি কমিটিও গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে জাতীয় ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া ভাতা চালু করা হয়েছে। প্রাথমিকভাবে ৫০০ জন ক্রীড়াবিদকে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে প্রথম ধাপে ১২৯ জন ক্রীড়াবিদ ভাতা পেয়েছেন।

শিক্ষার্থীদের সহায়তায় ল্যাংগুয়েজ স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে জামানতবিহীন ঋণের সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে।

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

আজ থেকে বঙ্গোপসাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু

সরকারি খাতে পাঁচ লাখ জনবল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে

Update Time : 07:00:51 am, Wednesday, 15 April 2026