
দিনাজপুর হিলি প্রতিনিধি
মোঃ ওয়াজ কুরনী
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি পাবলিক স্কুলে কোরআন খতম ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নববর্ষ উদযাপন করে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার দুপুরে হিলি পাবলিক স্কুল ক্যাম্পাসে প্রথমে কোরআন খতম করেন মাদ্রাসার শিক্ষার্থীরা পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দশম শ্রেণির শিক্ষার্থী আশিফা সুলতানা সাকির সঞ্চালনায় আলোচনা সভায় স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ডিএম আলমগীর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক রকিব উদ্দিন মন্ডল,একাডেমিক সুপার ভাইজার সাখাওয়াত হোসেন,অধ্যক্ষ এফএম রাফেউল করিম,হাকিমপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক এসএম হায়দারসহ আরো অনেকে।
এবার ১২ জন শিক্ষার্থী এই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
Reporter Name 



















