Dhaka 9:41 am, Thursday, 16 April 2026

বন্ধু-বান্ধবি কালাইয়ান ব্যাচ-২২/২৪ এর পুনর্মিলনী ও আলুঘাটি উৎসব

  • Reporter Name
  • Update Time : 10:29:39 am, Wednesday, 4 February 2026
  • 396 Time View
মোঃ সামিউল হক সায়িম, স্টাফ রিপোর্টার:
‘সবকিছু ভুলে, চলো মিলি একসাথে ২২/২৪’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাট জেলাধীন কালাই উপজেলার ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমি ও কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের যৌথ আয়োজনে এবং মেড ইন কালাই ফেইসবুক পেইজ এর সৌজন্যে ০৪ ফেব্রুয়ারি, বুধবার দুপুরে ‘বন্ধু-বান্ধবি কালাইয়ান ব্যাচ-২২/২৪ এর পুনর্মিলনী ও আলুঘাটি উৎসব’ বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের মুন হল মাঠে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেছিলো অসংখ্য শিক্ষার্থী। অনুষ্ঠানটির নেতৃত্বে ছিলেন ওমর স্কুলের প্রাক্তন শিক্ষার্থী মোঃ নাজিরুম মোবিন ও মোঃ জিল্লুর রহমান এবং ময়েন উদ্দিন স্কুলের মোঃ নাজমুল হক ফাহিম।
মোবিন ‘জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন’ পত্রিকাকে বলেন, ‘আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য হলো দীর্ঘদিনের বন্ধুত্বের সেতুবন্ধনকে আরও সুদৃঢ় করা। স্কুলজীবন শেষ করে আমরা যে যার মতো ছড়িয়ে পড়েছি, এই উৎসবের মাধ্যমে আমরা সবাই আবার একত্র হয়েছি যাতে একে অপরের বর্তমান অবস্থা ও অবস্থান সম্পর্কে জানতে পারি। একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরির মাধ্যমে আমরা ভবিষ্যতে যেন যেকোনো প্রয়োজনে একে অপরের পাশে দাঁড়াতে পারি এবং ভ্রাতৃত্বের এই বন্ধন অটুট রাখতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। আর এতে আমরা অবশ্যই সফল হবো ইনশাআল্লাহ!’
অনুষ্ঠানে অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মোঃ দেলোয়ার হোসেন (প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি, জেসাব), মোঃ নিরব সরকার (ভারপ্রাপ্ত সভাপতি, জেসাব), মোঃ নাহিদ হাসান নিশান (সাধারণ সম্পাদক, জেসাব), মোঃ হাসিবুল হাসান (সহ-সভাপতি, জেসাব), মোঃ আরমান হোসেন (কার্যনির্বাহী সভাপতি, জেসাব), মোঃ সামিউল ইসলাম (যুগ্ম সম্পাদক, জেসাব), মোঃ সোহেল রানা (দপ্তর সম্পাদক, জেসাব), মোঃ আরমান রিদয় (আপ্যায়ন বিষয়ক সম্পাদক, জেসাব) প্রমুখ।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

আজ থেকে বঙ্গোপসাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু

বন্ধু-বান্ধবি কালাইয়ান ব্যাচ-২২/২৪ এর পুনর্মিলনী ও আলুঘাটি উৎসব

Update Time : 10:29:39 am, Wednesday, 4 February 2026