Dhaka 9:08 pm, Wednesday, 15 April 2026

কুমিল্লার শংকুচাইলে মাদক কারবারিদের হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু

  • Reporter Name
  • Update Time : 05:26:04 am, Sunday, 8 February 2026
  • 187 Time View

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল এলাকায় মাদক কারবারিদের হামলায় গুরুতর আহত বিএনপি নেতা রমিজ উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার ভোরে রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রমিজ উদ্দিন (৫০) বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল উত্তরপাড়ার বাসিন্দা। তিনি মৃত মোহাব্বত আলীর ছেলে এবং রাজাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পরিবারের সদস্যদের ভাষ্যমতে, গত সোমবার সকালে শংকুচাইল উত্তরপাড়া এলাকায় কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ীর মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় স্থানীয় শাহালমের চা দোকানে বসা ছিলেন রমিজ উদ্দিন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি বিষয়টি শান্ত করার উদ্যোগ নেন। কিন্তু এতে ক্ষিপ্ত হয়ে ওঠা মাদক ব্যবসায়ীরা হঠাৎ তার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি আঘাতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। টানা চার দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার ভোরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রমিজ উদ্দিনের মৃত্যুর পর পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে মাদক ব্যবসায়ী মকবুল হোসেনের স্ত্রী সোজেনা আক্তার ও নিহতের ভাই মিজানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় বলে জানা গেছে।

নিহতের ছেলে রনি জানান, “আমার বাবা চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শুক্রবার ভোরে ঢামেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ময়নাতদন্ত শেষে শুক্রবার সন্ধ্যায় বাবার মরদেহ বাড়িতে আনা হয়। শনিবার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।”

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, “রমিজ উদ্দিনের মৃত্যুর ঘটনায় শুক্রবার রাতে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Admin1 Admin1

জনপ্রিয়

আজ থেকে বঙ্গোপসাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু

কুমিল্লার শংকুচাইলে মাদক কারবারিদের হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু

Update Time : 05:26:04 am, Sunday, 8 February 2026