Dhaka 12:47 am, Thursday, 16 April 2026

পাইকগাছার নদী খনন ও টিআরএম প্রকল্প বাস্তবায়নের দাবিতে পানি কমিটির আলোচনা সভা ও স্মারক লিপি 

  • Reporter Name
  • Update Time : 05:17:16 am, Tuesday, 3 March 2026
  • 88 Time View

পাইকগাছা প্রতিনিধি, খুলনা

ঐতিহ্যবাহী শিবসা ও হাঁড়িয়া নদী খনন করে পাইকগাছা অববাহিকায় টিআরএম প্রকল্প বাস্তবায়ন, পৌরসভা সহ ১০টি ইউনিয়নের উপকূলীয় টেঁকসই বেড়িবাঁধ নির্মাণ ও উপজেলার জলাবদ্ধ এলাকার খাস খাল অবৈধ দখল মুক্ত করে খননের মাধ্যমে নিষ্কাশন ব্যবস্থা কার্যকর করার দাবিতে আলোচনা সভা ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। ২ মার্চ সোমবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে এবিষয়ে উপজেলা পানি কমিটির সভাপতি অব. সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। এসময় উত্তরণের দিলীপ কুমার এর সঞ্চালনায় বক্তৃতা করেন, উপজেলা পানি কমিটির সহ সভাপতি মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজী, অব. সহকারী অধ্যাপক সুধাংশু মন্ডল, সাধারণ সম্পাদক শেখ সাদেকুজ্জামান, মোঃ মনিরুজ্জামান, রেজাউল করিম, মনিরুজ্জামান মনি সহ কমিটির সদস্যবৃন্দ। সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী’র নিকট স্মারক লিপি প্রদান করেন উপজেলা পানি কমিটির নেতৃবৃন্দ।

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

আজ থেকে বঙ্গোপসাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু

পাইকগাছার নদী খনন ও টিআরএম প্রকল্প বাস্তবায়নের দাবিতে পানি কমিটির আলোচনা সভা ও স্মারক লিপি 

Update Time : 05:17:16 am, Tuesday, 3 March 2026