
ওমর সানী ভূইয়া,
স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে তাকে হাতে-নাতে আটক করা হয়।
সোমবার (২ মার্চ) রাত ২টা ১০ মিনিটে মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর রেলক্রসিংয়ের দক্ষিণ পাশে অভিযানটি পরিচালনা করা হয়।
এসময় এসআই (নিরস্ত্র) পুষন সাহা সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত নাইট ডিউটির অংশ হিসেবে তল্লাশি চালিয়ে শিবনগর (উত্তরপাড়া) এলাকার মো. ইউনুছ (৫০)-কে ১০০ পিস ইয়াবাসহ আটক করেন। জব্দ তালিকা প্রস্তুত করে আলামত জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
Reporter Name 



















