Dhaka 4:58 am, Thursday, 16 April 2026

ভারতের কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে পরলোক গমন করেছেন

  • Reporter Name
  • Update Time : 07:42:12 am, Sunday, 12 April 2026
  • 90 Time View

ভারতের কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে আর নেই। রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

ভারতীয় সংগীতের অন্যতম আইকনিক ও বহুমুখী প্লেব্যাক গায়িকা হিসেবে সুপরিচিত আশা ভোঁসলে। আট দশকের বেশি দীর্ঘ ক্যারিয়ারে তিনি একাধিক ভারতীয় ভাষার পাশাপাশি বিভিন্ন বিদেশি ভাষাতেও হাজার হাজার গান রেকর্ড করেছেন। শাস্ত্রীয়, লোকসংগীত, পপ থেকে গজল—বিভিন্ন ধারার সংগীতে তাঁর অসাধারণ মানিয়ে নেওয়ার ক্ষমতা তাঁকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ভারতীয় কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে। শনিবার (১১ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে তাঁর। অবস্থা সংকটাপন্ন।

ইমার্জেন্সি ইউনিটে চিকিৎসা চলছিল।রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

শনিবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় ৯২ বছরের কিংবদন্তি এই সংগীতশিল্পীর। এরপরই তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

দীর্ঘ কর্মজীবনে ভারতীয় সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আশা ভোঁসলে অসংখ্য সম্মাননা পেয়েছেন। তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’-এ ভূষিত হয়েছেন এবং ‘পদ্মবিভূষণ’ও অর্জন করেছেন।

তাঁর উল্লেখযোগ্য জনপ্রিয় কিছু গান– ‘সন্ধ্যা বেলায় তুমি আমি বসে আছি দু’জনে’, ‘ফুল কেনো লাল হয়’, ‘আর কত রাত একা থাকবো’, ‘একটা দেশলাই কাঠি জ্বালাও’ প্রভৃতি। ৫ ভাই-বোনের মধ্যে তৃতীয় আশা ভোঁসলে । তাঁর জ্যেষ্ঠ লতা মঙ্গেশকর সঙ্গীতাঙ্গনে বিপুল জনপ্রিয় ও সমাদৃত এক নাম।

উল্লেখ্য তাঁর বড় বোন  কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর ২০২২ সালের ৬ই ফেব্রুয়ারি ৯২ বছর বয়সে মারা যান। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কোভিড-১৯ এবং পরবর্তী শারীরিক জটিলতার কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

আজ থেকে বঙ্গোপসাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু

ভারতের কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে পরলোক গমন করেছেন

Update Time : 07:42:12 am, Sunday, 12 April 2026