Dhaka 10:43 am, Sunday, 15 March 2026

মাইলস্টোনে দূর্ঘটনায় শরীর ঝলসে যায় সন্দ্বীপের নাবিলের 

  • Reporter Name
  • Update Time : 01:15:28 pm, Wednesday, 23 July 2025
  • 257 Time View
মোবারক হোসাইন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে  যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সন্দ্বীপের নাবিল নামে একজন গুরুত্বর আহত হয়। তার শরীর ৬০ ভাগ ঝলসে যায়। নাবিল হাসান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের সপ্তম শ্রেণির ছাত্র।
আজ বুধবার  সন্দ্বীপের হারামিয়া ইউনিয়নে নাবিলের গ্রামের বাড়িতে গিয়েও দেখা যায় স্তব্ধতা।নাবিলের গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপের হারামিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে। তিনি ওই এলাকার নিজাম উদ্দিনের ছেলে। তিন ভাই-বোনের মধ্যে নাবিলই সবার ছোট। বাবা ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত। তাঁরা সবাই উত্তরার ১২ নম্বর সেক্টরে থাকেন।
নাবিলের মা সি প্লাস কে জানান, নাবিল মোটামুটি সুস্থ, তার অবস্থা এখন উন্নতির দিকে।
তবে এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্য আরেকটি ছেলের ঝলসানো ছবি নাবিলের বলে চালানো হচ্ছে, এই ঘটনায় নাবিলের মা সি প্লাস কে বলেন এই ছবি নাবিলের না।
নাবিল বর্তমানে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে ভর্তি আছেন বলে জানান তার মা। বাড়িতে তার জেঠারা থাকলেও ঘটনা শুনার পর তারা ঢাকায় চলে যান। তবে বাড়ির স্বজনরা কেউ ক্যামেরার সামনে আসতে রাজি না হলেও অপ ক্যামেরায়  জানান, মঙ্গলবার নাবিলকে হাসপাতালের নিবিড় পরিচর্চা কেন্দ্রে স্থানান্তর করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, শরীরের ৬০ শতাংশ পুড়ে গেলেও তার অবস্থা কিছুটা স্থিতিশীল। বাড়িতে থাকা নাবিলের চাচি আমেনা  বলেন, ‘নাবিল খুবই হাসিখুশি ও প্রাণবন্ত ছেলে। ওর এমন অবস্থার খবর শুনে সবাই কেঁদে ফেলেছে।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

কথিত শ্রমিক দল নেতা পাষানের রমরমা চাঁদাবাজি ব্যবসা।

মাইলস্টোনে দূর্ঘটনায় শরীর ঝলসে যায় সন্দ্বীপের নাবিলের 

Update Time : 01:15:28 pm, Wednesday, 23 July 2025