
মোঃ কায়সার উদ্দিন, সিনিয়র স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসন, শেরপুর এর আয়োজনে রোববার (১০ আগষ্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট শাকিল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন শেরপুরের পুলিশ সুপার মো: আমিনুল ইসলাম, শেরপুর সেনাক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী হাসান, সিভিল সার্জন ডা: মুহাম্মদ শাহীন, ময়মনসিংহ ৩৯ বিজিবির উপ-অধিনায়ক তাহসিন উদ্দিন মাহমুদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো: সাখাওয়াত হোসেন, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাফিজুর রহমান, সাবেক সেক্রেটারী মাওলানা হাফেজ জাকারিয়া মো: আব্দুল বাতেন, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা প্রমুখ। সভায় জেলার সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে
প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয় এবং জননিরাপত্তা নিশ্চিতকল্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। একইসাথে
জেলা প্রশাসক জেল্ধাসঢ়;র সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন ও পারস্পারিক সহযোগিতার ভিত্তিতে নিবিড়ভাবে সকলের সাথে কাজ করার আশাব্যক্ত করেন। সভায় পাঁচ উপজেলার নির্বাহী অফিসারগণসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
Reporter Name 




















