
আল আমিন মিয়া, স্টাফ রিপোর্টার নরসিংদী
নরসিংদী,মনোহরদী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোহরদী উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট ২০২৫) দুপুরে মনোহরদী বাসস্ট্যান্ড এলাকায় এ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়।
“আল্লাহর আইন চাই, সংবিধানের শাসন চাই” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা বলেন, জুলাই ঘোষণা ও জুলাই সনদকে আইনের ভিত্তি প্রদান এবং তার আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি এখন সময়ের প্রয়োজনে পরিণত হয়েছে। তারা জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
প্রধান অতিথি:
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাওলানা মো. আমজাদ হোসাইন সদস্য সেক্রেটারিয়েট, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাবেক সংসদ সদস্য, নরসিংদী–২ (পলাশ)
বিশেষ অতিথি:
অধ্যাপক মুহাম্মদ মফিজুল হোসাইন সদস্য সেক্রেটারিয়েট, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাবেক চেয়ারম্যান, নরসিংদী সদর উপজেলা পরিষদ
অধ্যাপক আব্দুল বাতেন খান সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা দক্ষিণ
বক্তব্য রাখেন:
মাওলানা মো. হান্নানউল্লাহ, সদস্য সেক্রেটারিয়েট, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নরসিংদী জেলা দক্ষিণ মাওলানা মো. ইকবাল হোসাইন, সদস্য সেক্রেটারিয়েট, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নরসিংদী জেলা উত্তর জনাব জহিরুল ইসলাম, সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী, মনোহরদী উপজেলা
সভাপতিত্ব:
সমাবেশের সভাপতিত্ব করেন
মাওলানা মো. জাহীর আলম
সদস্য সেক্রেটারিয়েট, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নরসিংদী জেলা
সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, নরসিংদী–৪ (মনোহরদী–বেলাবো)
Reporter Name 





















