
শফি সম্রাট স্টাফ রিপোর্টার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর ০৫ মণিরামপুর আসনে প্রথমে বিএনপি’র সভাপতি এডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন কে ধানের শীষ প্রতীক দিলেও পরবর্তীতে বিএন পি তার শরিক দলের কাছে এজারা দেয় এ আসন টি, এ সিদ্ধান্তের বিরোধিতা করে এখানে ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন, লড়ছেন (কলস প্রতীক) নিয়ে, দলের সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নেওয়ায় তিনি সম্প্রতি বহিষ্কৃত হয়েছেন, এ আসনে (ধানের শীষ প্রতীক) নিয়ে লড়ছেন বিএনপির শরীক দলের নেতা রশিদ বীন ওয়াক্কাস, আর (দাঁড়িপাল্লা প্রতীক) নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এনামুল হক, (লাঙ্গল প্রতীকে) লড়ছেন এম. এ. হালিম, এ আসনে হাতপাখা ও ফুটবল প্রতীক নিয়ে লড়ছেন আরো দুই প্রার্থী, বিএনপি’র সভাপতি এ্যাড. শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন কলস ও রশিদ বিন ওয়াক্কাস ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করছেন তুমুল আকারে, এই সুযোগে অনেকটাই ফুরফুরে মেজাজে রয়েছেন জামায়াত ইসলামীর প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এনামুল হক, প্রতিদিন বেশ কিছু পথসভায় অবিরাম বক্তব্য রাখছেন, এ্যাডভোকেট গাজী এনামুল হক এ রিপোর্টারকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে তারুণ্যের বাংলাদেশ গড়া হবে, কোনো মা বোনের ইজ্জতহানি হবে না, মণিরামপুর উপজেলার অসংখ্য মানুষ বিদেশে থাকে, প্রবাসীরা যাতে সেখানে মারা গেলে লাশ পড়ে না থাকে সেই ব্যবস্থা আমার দল বাংলাদেশ জামায়াতে ইসলামী করবে, সকল ধর্মের মানুষের প্রতি ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা হবে, তিনি বলেন মানুষের যে সাড়া পেয়েছি তাতে মহান আল্লাহতায়ালার উপর ভরসা করে বলা যায় মনিরামপুর আসনে দাঁড়িপাল্লার বিজয় সুনিশ্চিত।
Reporter Name 



















