
দৈনিক মানবাধিকার প্রতিদিন ডেস্ক:
সৌদি আরবে মঙ্গলবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আজ বুধবার দেশটিতে রোজা আরম্ভ।সৌদি আরবের ‘সুপ্রিম কোর্ট’এর মঙ্গলবারের ঘোষণা অনুযায়ী শুরু হয় রোজা। এছাড়াও রোজা শুরু হচ্ছে কাতার ও সংযুক্ত আরব আমিরাতে ।
এদিকে মঙ্গলবার রমজান মাসের চাঁদ না দেখা যাওয়ায় মধ্যপ্রাচ্যের দেশ ওমানের পাশাপাশি তুরস্ক, আজারবাইজান, কাজাখস্তান ও উজবেকিস্তানে রোজা শুরু হবে বৃহস্পতিবার থেকে।
এছাড়া বৃহস্পতিবার রোজা শুরুর ঘোষণা দিয়েছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জাপান, ফিলিপাইন, সিঙ্গাপুরের কর্তৃপক্ষও।
Reporter Name 



















