Dhaka 10:13 pm, Wednesday, 15 April 2026

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ পদে ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান আব্দুর রহমান সানির চুক্তিভিত্তিক নিয়োগ

  • Reporter Name
  • Update Time : 04:22:32 am, Thursday, 19 February 2026
  • 186 Time View
ওমর সানী ভূইয়া 
স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সহকারী একান্ত সচিব-২ পদে আব্দুর রহমান সানিকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আব্দুর রহমান সানিকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে গ্রেড-৬ বেতন স্কেলের সর্বশেষ ধাপে বেতন-ভাতাদির ভিত্তিতে সহকারী একান্ত সচিব-২ পদে নিয়োগ প্রদান করা হয়েছে। নিয়োগের মেয়াদ প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) পর্যন্ত বহাল থাকবে। অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ নুর-এ-আলম স্বাক্ষরিত এ আদেশ ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জারি করা হয়।

আব্দুর রহমান সানি ব্রাহ্মণবাড়িয়া জেলার বরিশল গ্রামের কৃতি সন্তান। তাঁর এই সাফল্যে নিজ গ্রামসহ পুরো ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীর মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে। স্থানীয়রা মনে করছেন, তাঁর এ অর্জন তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

আজ থেকে বঙ্গোপসাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ পদে ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান আব্দুর রহমান সানির চুক্তিভিত্তিক নিয়োগ

Update Time : 04:22:32 am, Thursday, 19 February 2026