Dhaka 10:17 am, Thursday, 16 April 2026

এশিয়া কাপ ইমার্জিং টুর্নামেন্টের সেমিফাইনাল- পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

  • Reporter Name
  • Update Time : 10:16:17 am, Friday, 20 February 2026
  • 191 Time View

দৈনিক মানবাধিকার প্রতিদিন ডেস্ক

দারুণ শৃঙ্খলাপূর্ণ বোলিং ও অধিনায়কোচিত ইনিংসে ভর করে এশিয়া কাপ ইমার্জিং টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী দল। সেমিফাইনালে পাকিস্তানকে ৫৪ রানের ব্যবধানে হারিয়ে শিরোপা লড়াই নিশ্চিত করেছে টাইগ্রেসরা। ফাইনালে তাদের প্রতিপক্ষ ভারত।

ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ সংগ্রহ করে ১১০ রান। শুরুতে ওপেনিং জুটি থেকে আসে ১৯ রান। শামীমা সুলতানা ১৩ ও ইসমা তানজিম ১২ রান করে বিদায় নেন। তিন নম্বরে নেমে শারমিন সুলতানা করেন ১৫ রান।

মাঝের সারিতে নিয়মিত উইকেট পড়লেও দায়িত্ব নিয়ে খেলেন অধিনায়ক ফাহিমা খাতুন। ৩২ বলে অপরাজিত ৪০ রান করে দলের সংগ্রহকে তিন অঙ্কে নিয়ে যান তিনি। শেষ দিকে ছোট ছোট অবদান রাখেন সাদিয়া আক্তার (৮) ও ফারজানা ইয়াসমিন (৬)। নির্ধারিত ওভারে বাংলাদেশ থামে ১১০ রানে।

১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। প্রথম কয়েক ওভারেই হারায় শীর্ষ তিন ব্যাটারকে। দ্রুত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা।

মাঝে অধিনায়ক হাফসা খালিদ ও ইউসরা আমির কিছুটা লড়াইয়ের আভাস দিলেও তা স্থায়ী হয়নি। দলীয় সর্বোচ্চ ১২ রান আসে হাফসার ব্যাট থেকে। ইউসরা করেন ১১। বাকিরা দুই অঙ্ক ছুঁতে ব্যর্থ হন। পুরো দল অলআউট হয়ে যায় মাত্র ৫৬ রানে।

বাংলাদেশের হয়ে সানজিদা আক্তার মেঘলা নেন তিন উইকেট। অধিনায়ক ফাহিমা খাতুন শিকার করেন দুটি। অন্য বোলাররাও নিয়ন্ত্রিত বোলিংয়ে অবদান রাখেন।

দারুণ দলগত পারফরম্যান্সে ফাইনালে ওঠা বাংলাদেশ এখন শিরোপা জয়ের লক্ষ্যে তাকিয়ে। ভারতের বিপক্ষে ফাইনালে একই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ট্রফি জয়ের স্বপ্ন পূরণ সম্ভব বলেই মনে করছেন বিশ্লেষকরা।

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

আজ থেকে বঙ্গোপসাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু

এশিয়া কাপ ইমার্জিং টুর্নামেন্টের সেমিফাইনাল- পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

Update Time : 10:16:17 am, Friday, 20 February 2026