Dhaka 6:56 am, Thursday, 16 April 2026

মেসির বিরুদ্ধে অভিযোগ খারিজ

  • Reporter Name
  • Update Time : 11:30:30 am, Tuesday, 24 February 2026
  • 107 Time View

লস অ্যাঞ্জেলেসের ঐতিহাসিক এল এ মেমোরিয়াল কলিসিয়ামে ইন্টার মায়ামি ও লস অ্যাঞ্জেলেস এফসির ম্যাচ শেষ হওয়ার পর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, ইন্টার মায়ামির অধিনায়ক লিওনেল মেসি কিছু সময়ের জন্য ম্যাচ কর্মকর্তাদের দিকে হেঁটে যাচ্ছেন। মুহূর্তেই শুরু হয় দর্শকদের জল্পনা-কল্পনা । অভিযোগ ওঠে, তিনি নাকি অনুমতি ছাড়া রেফারিদের লকার রুমে প্রবেশ করেছেন।

বিষয়টি নজরে নেয় মেজর লিগ সকার। দীর্ঘ পর্যালোচনার পর অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা দিল লিগ। মেসি কোনো প্রকার নিয়ম ভাঙেননি।

ভিডিও ফুটেজ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলার পর নিশ্চিত হওয়া গেছে, মেসি যে অংশ দিয়ে হেঁটেছেন সেটি লিগের দৃষ্টিতে নিষিদ্ধ এলাকা ছিল না। এমনকি তিনি যে দরজা দিয়ে প্রবেশ করেছিলেন, সেটি রেফারিদের লকার রুমের দরজা ছিল না। ফলে লিগ নীতিমালা ভঙ্গের প্রশ্নই ওঠে না। বিষয়টি এমএলএস ডিসিপ্লিনারি কমিটির কাছেও পাঠানো হচ্ছে না। এলএএফসির কাছে ইন্টার মায়ামির বড় হারের ম্যাচ শেষে ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকে ধারণা করেন, রেফারিং নিয়ে অসন্তোষ থেকেই মেসির এমন পদক্ষেপ।

তবে ইন্টার মায়ামির প্রধান কোচ হাভিয়ের মাসচেরানো স্পষ্টভাবে জানান, ম্যাচ চলাকালীন বা শেষে মেসিকে তিনি বিচলিত দেখেননি।

এমএলএসের এই সিদ্ধান্তে স্পষ্ট হয়েছে, পুরো ঘটনাটি ছিল একধরনের ভুল বোঝাবুঝির ফল। ভিডিওতে যে দৃশ্য দেখা গিয়েছিল, তা বাস্তব পরিস্থিতির সম্পূর্ণ প্রতিফলন ছিল না।

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

আজ থেকে বঙ্গোপসাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু

মেসির বিরুদ্ধে অভিযোগ খারিজ

Update Time : 11:30:30 am, Tuesday, 24 February 2026