
মো:কায়সার উদ্দিন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় জেলা পর্যায়ে বালক ও বালিকাদের মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মঙ্গলবার (২৪ ফেব্রয়ারী) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় ওই প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)
শাকিল আহমেদ। উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য রফিক মজিদ, ক্রীড়া সংস্থার কর্মকর্তা মো: জিন্নত আলী, প্রশিক্ষক আলমগীর হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে প্রশিক্ষণে অংশগ্রহনকারী জেলার বিভিন্ন
উপজেলার ৩০ জন বালক এবং ৩০ জন বালিকার মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। পরবর্তীতে প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্য থেকে বিভাগীয় টিম গঠনে সেরাদের বাছাই করা হবে।
Reporter Name 



















