Dhaka 3:53 am, Thursday, 12 March 2026

শাহজালাল বিমানবন্দরে বাতিল ৫৪ ফ্লাইট

  • Reporter Name
  • Update Time : 09:04:16 am, Sunday, 1 March 2026
  • 88 Time View

মধ্যপ্রাচ্যে চলমান পাল্টাপাল্টি হামলার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামী মোট ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল থেকে রোববার (১ মার্চ) সকাল পর্যন্ত এসব ফ্লাইট বাতিল থাকে।

মধ্যপ্রাচ্যের একাধিক দেশ সাময়িকভাবে নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে ইরান ও ইসরায়েলের মধ্যে আকাশপথে উত্তেজনা এবং হামলার প্রেক্ষাপটে। এর ফলে বাংলাদেশ থেকে ওইসব গন্তব্যে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন শত শত প্রবাসী যাত্রী।

বিষয়টি নিশ্চিত করে শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানান, নিরাপত্তা ঝুঁকির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমানবন্দর সূত্র জানায়, আকাশসীমা বন্ধের তালিকায় রয়েছে বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, শারজাহ, আবুধাবি এবং কাতারের দোহা।

এই রুটগুলোতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, জাজিরা এয়ারওয়েজ, এয়ার অ্যারাবিয়া, এমিরেটস এয়ারলাইন্স, কুয়েত এয়ারওয়েজ এবং এয়ার ইন্ডিয়া–এর মোট ৫৪টি ফ্লাইট বাতিল হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়।

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

প্রায় ১ লাখ ৩০ হাজার এনআইডি সংশোধন আবেদন প্রক্রিয়াধীন রয়েছে

শাহজালাল বিমানবন্দরে বাতিল ৫৪ ফ্লাইট

Update Time : 09:04:16 am, Sunday, 1 March 2026