Dhaka 12:00 pm, Thursday, 16 April 2026

টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকায় রোহিঙ্গা টমটম চালকদের বিরুদ্ধে মানবপাচার ও গাড়ি চুরির অভিযোগ।

  • Reporter Name
  • Update Time : 06:35:25 am, Tuesday, 3 March 2026
  • 155 Time View

সুলতান  আহমদ
টেকনাফ প্রতিনিধি,

কক্সবাজারের টেকনাফ উপজেলা-র বিভিন্ন এলাকায় কিছু রোহিঙ্গা টমটম চালকের বিরুদ্ধে মানবপাচারসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সম্প্রতি টমটম ব্যবহার করে মানবপাচারের ঘটনা বেড়েছে বলে বিভিন্ন মানুষের মুখে শোনা যাচ্ছে।

অভিযোগ রয়েছে, শত শত চোরাই গাড়ি এনে সেগুলো বিভিন্ন এলাকায় কাগজপত্র ছাড়াই চালানো হচ্ছে। এসব গাড়ির কোনো বৈধ রেজিস্ট্রেশন বা লাইসেন্স নেই বলে স্থানীয়রা জানান। তাদের আশঙ্কা, এভাবে অবৈধভাবে যানবাহন চলাচল আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ঝুঁকির মধ্যে ফেলছে।

স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, কিছু রোহিঙ্গা টমটম চালক বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে পরে দ্রুত এলাকা ত্যাগ করে। এতে সাধারণ জনগণ ও স্থানীয় শ্রমিকদের নানা ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে। পরিচয় যাচাই ছাড়া গাড়ি চালানো এবং লাইসেন্সবিহীন যানবাহনের কারণে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল মাননীয় আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও শ্রমিক প্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবিসমূহ হলো—

লাইসেন্সবিহীন সকল টমটম ও অন্যান্য যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা।

যৌথ চেকপোস্টে চালকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আধুনিক প্রযুক্তির মাধ্যমে যাচাই-বাছাই নিশ্চিত করা।

রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা তদারকি আরও জোরদার করা।

তবে অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাভারে ভাড়া বাসায় গোপন আস্তানা! অ*স্ত্রসহ মারুফ গ্রেফতার—পেছনে কারা?

টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকায় রোহিঙ্গা টমটম চালকদের বিরুদ্ধে মানবপাচার ও গাড়ি চুরির অভিযোগ।

Update Time : 06:35:25 am, Tuesday, 3 March 2026