Dhaka 1:53 am, Thursday, 16 April 2026

বাড়ি নির্মাণে বাধা ও কোটি টাকার চাঁদা দাবি: ব্রাহ্মণপাড়ায় সাবেক ছাত্রলীগ নেতা আক্তার হোসেন গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : 05:46:10 pm, Sunday, 8 March 2026
  • 170 Time View

মোঃ শাহজাহান বাশার,সিনিয়র স্টাফ রিপোর্টার 

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাড়ি নির্মাণকে কেন্দ্র করে এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি)-এর চেয়ারম্যান ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি আক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৮ মার্চ) বিকেলে ব্রাহ্মণপাড়া সদর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া সদর এলাকায় সাবেক পুলিশ কর্মকর্তা আবদুস সালাম তার নিজস্ব বাড়ির নির্মাণকাজ শুরু করলে অভিযুক্ত আক্তার হোসেন তার কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করেন। অভিযোগ রয়েছে, চাহিদামতো অর্থ প্রদান না করলে নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয় এবং বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হয়।

এ ঘটনায় প্রজেক্ট ইঞ্জিনিয়ার মো. রাজিব খান বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম এবং ওসি (তদন্ত) টমাস বড়ুয়া। অভিযান শেষে সদর বাজার এলাকা থেকে অভিযুক্ত আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ওসি (তদন্ত) টমাস বড়ুয়া জানান, বাড়ি নির্মাণকে কেন্দ্র করে এক কোটি টাকা চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Admin1 Admin1

জনপ্রিয়

আজ থেকে বঙ্গোপসাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু

বাড়ি নির্মাণে বাধা ও কোটি টাকার চাঁদা দাবি: ব্রাহ্মণপাড়ায় সাবেক ছাত্রলীগ নেতা আক্তার হোসেন গ্রেফতার

Update Time : 05:46:10 pm, Sunday, 8 March 2026