Dhaka 9:39 pm, Wednesday, 15 April 2026

দুমকীতে একা কিশোরীকে জিম্মি করে চুরির চেষ্টা,কিশোর গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : 10:25:35 am, Monday, 9 March 2026
  • 107 Time View
মোঃ সজিব সরদার
বিশেষ প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকীতে এক কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা চালানোর অভিযোগে এক কিশোরকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।

‎আটক কিশোর মোস্তাকিম হাওলাদার (১৫) উপজেলার মুরাদিয়া ইউনিয়নের দক্ষিণ মুরাদিয়া কলবাড়ী এলাকার বাসিন্দা খোকন হাওলাদারের ছেলে।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ মার্চ শুক্রবার ইফতারের পর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা জাকির হোসেন হাওলাদার ও তার স্ত্রী বিউটি আক্তার এক অসুস্থ স্বজনকে দেখতে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এ সময় তাদের বড় মেয়ে মুশফিকা জাহান নুসরাত (১৭) বাসায় একাই ছিলেন।

‎‎সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে দরজায় নক করার শব্দ পেয়ে নুসরাত তার বাবা–মা ফিরে এসেছেন ভেবে দরজা খুলে দেন। এ সুযোগে অভিযুক্ত মোস্তাকিম ঘরে ঢুকে তার গলায় ছুরি ধরে চুপচাপ বসে থাকতে বলে।

‎বিষয়টি কাউকে জানাতে না পারে সেজন্য তার মোবাইল ফোন থেকে সিম কার্ড খুলে ফেলতেও বাধ্য করে।পরে অভিযুক্ত কিশোর ঘরের বিভিন্ন জিনিসপত্র তল্লাশি শুরু করে।

‎একপর্যায়ে সুযোগ বুঝে নুসরাত দরজার কাছে গিয়ে হঠাৎ দরজা খুলে বাইরে দৌড়ে বের হয়ে চিৎকার শুরু করলে অভিযুক্ত মোস্তাকিম বারান্দা থেকে লাফিয়ে পালিয়ে যায়। এ সময় আশপাশের লোকজন তাকে দেখে চিনে ফেলেন।

‎‎প্রতিবেশীদের তথ্যের ভিত্তিতে পরদিন পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে দুমকী থানা ব্রিজ এলাকা থেকে তাকে আটক করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে দুমকী থানা পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।

‎‎এ ঘটনায় কিশোরীর মা ও স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষিকা বিউটি আক্তার বাদী হয়ে দুমকী থানায় দস্যুতা সংঘটনের চেষ্টা ধারায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং–৩)।

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দিন জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কিশোর অভিযোগ স্বীকার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

আজ থেকে বঙ্গোপসাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু

দুমকীতে একা কিশোরীকে জিম্মি করে চুরির চেষ্টা,কিশোর গ্রেপ্তার

Update Time : 10:25:35 am, Monday, 9 March 2026