
সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১মার্চ) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহের সভাপতিত্বে সভায় আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও সুষ্ঠু বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল), মো. রফিকুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা ভেটেরিনারি সার্জন, পানিসম্পদ কর্মকর্তা ডা: খালেদ সাইফুল্লাহ, উপজেলা আইসিটি ডিপার্টমেন্ট কর্মকর্তা আশীষ চক্রবর্তী,জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লৎফুর রহমান, জগন্নাথপুর উপজেলা আবাসিক উপ-প্রকৌশিলী বিদ্যুৎ আবুল আজাদ পাবেল, জগন্নাথপুর উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাহবুবুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, উপজেলা উদ্ভিদ সংরক্ষন অফিসার তপন চন্দ্র শীল, উপজেলা একাডেমি সুপারভাইজার অরুপ কুমার রায়, উপজেলা সমবায় অফিসার রাজমনি সিংহ, উপজেলা এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী সাদিকুল ইসলাম, জগন্নাথপুর ডিগ্রি কলেজ প্রভাষক অশেষ কান্তি দে, শিক্ষক মোঃ সাদ্দাম হোসেন, সৈয়দ নূর, মোশারফ হোসেন , সাংবাদিক আব্দুল হাই,সাংবাদিক রিয়াজ রহমান , শাজাহান মিয়া,সাংবাদিক মো. আল আমীন, আব্দুল ওয়াহিদ, ইকবাল হোসাইন, তৈয়বুর রহমান, ফুজায়েল আহমদ, রাসেল আহমদ প্রমুখ।
Reporter Name 



















