Dhaka 3:12 pm, Saturday, 18 April 2026

শীলখালীতে মিনিবাসে ইয়াবা উদ্ধার, চালক আটক

  • Reporter Name
  • Update Time : 09:39:43 am, Friday, 13 March 2026
  • 118 Time View
সোলতান আহমদ
টেকনাফ প্রতিনিধি।

কক্সবাজারের শীলখালী অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে উখিয়া ৬৪ বিজিবি।

বৃহস্পতিবার রাতে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী মিনিবাসে তল্লাশি চালানোর সময় এই ইয়াবাগুলো উদ্ধার করা হয়। বিজিবি সদস্যরা গাড়িটি থামিয়ে তল্লাশি চালালে মিনিবাসটির নিচে চুম্বুক দিয়ে লাগানো অবস্থায় ইয়াবাগুলো পাওয়া যায়।
আটক ব্যক্তির নাম ওয়াহিদুল ইসলাম (৩৫)। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ভরামুহুরী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মাদক পাচার রোধে সীমান্তবর্তী এলাকায় বিজিবির তল্লাশি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

কচ্ছপিয়ার কৃষি অফিসার জহিরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার প্রকাশের জেরে কৃষকদের বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত।

শীলখালীতে মিনিবাসে ইয়াবা উদ্ধার, চালক আটক

Update Time : 09:39:43 am, Friday, 13 March 2026