
মোঃ আক্তার হোসেন, ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে উপজেলা জামায়াতে ইসলামী।
ইফতার পূর্ব আলোচনা সভায় উপজেলা জামায়াতের আমীর সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি সত্যের পক্ষে ও মিথ্যার বিপক্ষে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করে ভবিষ্যতেও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি বিভিন্ন সময়ে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরেন।
পৌর জামায়াতের আমীর মাওলানা আমান উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সেক্রেটারি মাকসুদুর রহমান, উপজেলা জামায়াত নেতা মাওলানা ফখরুল আলম, পক্ষিয়া ইউনিয়ন আমীর মাওঃ হারুন অর রশীদ, সাচরা ইউনিয়ন আমীর মাওলানা মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুল ইসলাম, বোরহানউদ্দিন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ মনিরুজ্জামান এবং জাতীয় সাংবাদিক সংস্থা বোরহানউদ্দিন উপজেলা শাখার সভাপতি অন্তর হাওলাদার। মোঃ নুরুজ্জামান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। তাদের মধ্যে ছিলেন মোঃ নাসির উদ্দিন, সিরাজুল ইসলাম রুবেল, ফোরকান, রিয়াজ বাদশা, সোবহান হাওলাদার, মোঃ মিজানুর রহমান, মোহাম্মদ নুরুজ্জামান, মেজবাহউদ্দিন সম্রাট হাসনাইন, মোঃ ফিরোজ মাহমুদ, শামসুদ্দিন রকেট, মোরশেদ আলম ভূঁইয়া, হাসনাইন হাওলাদার, এমএইচ মোরশেদ, হাসান তালুকদার, মোঃ ইকবাল, ইউসুফ হোসেন অনিক, সাইফুল ইসলাম আকাশ, মোঃ তামিম, মিজানুর রহমান, আশিকুর রহমান পন্ডিত, এইচএম এরশাদ, মোঃ কবির হোসেন, মোঃ আকতার হোসেন, মোঃ হাসান, মোঃ জামাল, রাজিব হায়দার, মোঃ ইব্রাহিম প্রিন্স, নয়ন মিলিটারি প্রমুখ।
অনুষ্ঠান শেষে দোয়া ও ইফতারের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।
Reporter Name 



















