Dhaka 2:45 am, Thursday, 16 April 2026

সাভারে ১ কোটি ২৪ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : 09:41:51 am, Wednesday, 15 April 2026
  • 63 Time View
মহমাদুল ইসলাম সাগর 
সাভার উপজেলা প্রতিনিধি 
ঢাকা জেলার সাভার থানাধীন পশ্চিম রাজাশন এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ২৪৫ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২৪ লক্ষ ৫০ হাজার টাকা।
​গত ১৩ এপ্রিল (সোমবার) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সাভারের পশ্চিম রাজাশন বিরুলিয়া রোড সংলগ্ন আমতলা পালোয়ানপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. হৃদয় হোসেন ওরফে হৃদয় (২৭)। সে সাভার থানার দেওগাঁও পশ্চিম পাড়া এলাকার মৃত মতিউর রহমানের ছেলে।
​র‍্যাব-৪, সিপিসি-২ (নবীনগর ক্যাম্প) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির এবং স্কোয়াড কমান্ডার মো. হালিউজ্জামানের নেতৃত্বে একটি আভিযানিক দল ওই এলাকায় অবস্থান নেয়। পালোয়ানপাড়া শামীমের অটো গ্যারেজের সামনে রাস্তার ওপর থেকে সন্দেহভাজন হিসেবে হৃদয়কে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১ কেজি ২৪৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত হৃদয় জানায়, সে দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে দেশের বিভিন্ন এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে সাভারসহ বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিল।
​র‍্যাব-৪ জানায়, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের পাশাপাশি মাদকের মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করতে তাদের এই জোরালো তৎপরতা অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

আজ থেকে বঙ্গোপসাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু

সাভারে ১ কোটি ২৪ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Update Time : 09:41:51 am, Wednesday, 15 April 2026