Dhaka 2:45 am, Thursday, 16 April 2026

সীতাকুন্ডের চাঞ্চল্যকর রগ কেটে এবং কুপিয়ে জাহাঙ্গীর আলম শামিম হত্যা মামলার অন্যতম আসামি গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : 08:43:46 am, Wednesday, 15 April 2026
  • 44 Time View
মোঃ সালেক উদ্দিন 
স্টাফ রিপোর্টার

পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে নির্জন স্থানে ডেকে নিয়ে জাহাঙ্গীর আলম শামিম নামের একজনকে কুপিয়ে হত্যা মামলার অন্যতম আসামি মো. সোহেলকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে লিচুবাগান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন।

সোহেল (২৬) সীতাকুণ্ড উপজেলার মধ্যম ভাটেরখিল এলাকার আবুল হাসেমের ছেলে।
র‌্যাব-৭ জানিয়েছে, নিহত জাহাঙ্গীর আলম শামিম সীতাকুণ্ডের দক্ষিণ শিবপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় কৃষক ছিলেন। আসামিদের সঙ্গে তার পূর্বপরিচয় ছিল এবং তাদের মধ্যে টাকা লেনদেন নিয়ে বিরোধ চলছিল।এ নিয়ে একাধিকবার ঝগড়া-বিবাদ ও হুমকি-ধামকির ঘটনাও ঘটে।গত ৮ এপ্রিল রাতে পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে আসামিরা শামিমকে মধ্যম ভাটেরখীল এলাকার হাবিব রোডের পশ্চিম পাশে একটি নির্জন স্থানে ডেকে নেয়।সেখানে পূর্বপরিকল্পিতভাবে দেশিয় অস্ত্র-চায়নিজ কুড়াল, ছুরি, চাপাতি, দা ও লোহার পাইপ দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। এসময় শামিমকে গুরুতর জখম করা হয় এবং পায়ের রগ কেটে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় হামলাকারীরা।এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ এবং আরও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে সীতাকুণ্ড থানায় হত্যা মামলা দায়ের করেন।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

আজ থেকে বঙ্গোপসাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু

সীতাকুন্ডের চাঞ্চল্যকর রগ কেটে এবং কুপিয়ে জাহাঙ্গীর আলম শামিম হত্যা মামলার অন্যতম আসামি গ্রেফতার

Update Time : 08:43:46 am, Wednesday, 15 April 2026