Dhaka 3:20 am, Thursday, 16 April 2026

জামালপুরে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন, ১১৫ কৃষক পেলেন কার্ড ও ৪৬০টি চারা

  • Reporter Name
  • Update Time : 05:27:52 am, Wednesday, 15 April 2026
  • 36 Time View

শরিফ মিয়া স্টাফ রিপোর্টার 

জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতের চর বাজার সংলগ্ন ঈদগাহ মাঠে কৃষক কার্ড বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর স্থানীয়ভাবে এ কর্মসূচি চালিয়ে যাওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি।

মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামালপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এ. ই. সুলতান মাহমুদ বাবু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য জনাব শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন,  জামালপুর-৩ আসনের সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল এবং  জামালপুর জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ ইউসুপ আলী। এছাড়াও জেলা পরিষদের প্রশাসক ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী মোহাম্মদ সিরাজুল হক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথিরা ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের ১১৫ জন কৃষক ও কৃষাণীর মাঝে কৃষক কার্ড বিতরণ করেন এবং ৪৬০টি বৃক্ষের চারা প্রদান করেন।

বক্তারা বলেন, কৃষকদের জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর, জলবায়ু সহিষ্ণু ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সরকার কৃষক কার্ড চালু করেছে। এর মাধ্যমে কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।
অনুষ্ঠানে স্থানীয় কৃষক, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

আজ থেকে বঙ্গোপসাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু

জামালপুরে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন, ১১৫ কৃষক পেলেন কার্ড ও ৪৬০টি চারা

Update Time : 05:27:52 am, Wednesday, 15 April 2026