Dhaka 7:13 pm, Saturday, 18 April 2026

রাজশাহীতে নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : 11:02:31 am, Saturday, 18 April 2026
  • 29 Time View

রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী পৃথক পৃথক অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ সদর থানার কালুপুর ঠাকুর পালশা গ্রামের মো. শফিকুল ইসলামের মেয়ে মোসা. সাইমা খাতুন (২৪), একই জেলার শিবগঞ্জ থানার রামচন্দ্রপুর হাট (হঠাৎপাড়া) গ্রামের মৃত মাজেদ আলীর ছেলে মো. আব্দুর রশীদ (৪০) এবং রাজশাহী মহানগরের মতিহার থানার সাতবাড়িয়া গ্রামের মো. তাজকেরাতুল ইসলামের ছেলে মো. কবির হোসেন (২৯)।

ডিবি সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে বেলপুকুর বাইপাস মোড় এলাকায় অভিযান চালিয়ে সাইমা ও রশীদকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে সাইমার কাছ থেকে ৪ শত পিস এবং রশীদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই দিন সাতবাড়িয়া এলাকায় পৃথক আরেকটি অভিযানে কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৩২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সাইমার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি মাদক ও একটি পেনাল কোড মামলা এবং পাকসি রেলওয়ে জেলার সিরাজগঞ্জ রেলওয়ে থানায় একটি মাদক মামলা চলমান রয়েছে। এছাড়া কবির হোসেনের বিরুদ্ধে মতিহার থানায় চারটি মাদক মামলা রয়েছে।

তাদের বিরুদ্ধে পৃথক মামলাসহ অন্যান্য আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ডেপুটি স্পিকারের নামে নকল ফেসবুক গ্রুপ, যা জানানো হলো বিজ্ঞপ্তিতে

রাজশাহীতে নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

Update Time : 11:02:31 am, Saturday, 18 April 2026