Dhaka 8:52 pm, Saturday, 18 April 2026

ডেপুটি স্পিকারের নামে নকল ফেসবুক গ্রুপ, যা জানানো হলো বিজ্ঞপ্তিতে

  • Reporter Name
  • Update Time : 01:00:29 pm, Saturday, 18 April 2026
  • 21 Time View

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া গ্রুপ ও পেইজ খুলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে। এ বিষয়ে সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংসদ সচিবালয়।

শনিবার (১৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ‘ব্যারিস্টার কায়সার কামাল ফ্যান’ নামক একটি ফেসবুক গ্রুপসহ আরো কিছু ভুয়া পেইজ থেকে বিভিন্ন উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর পোস্ট দেওয়া হচ্ছে। এসব গ্রুপ বা পেইজের কার্যক্রমের সঙ্গে ডেপুটি স্পিকারের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ডেপুটি স্পিকার কায়সার কামাল কেবল তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেইজ ব্যবহার করেন। এ ছাড়া অন্য কোনো গ্রুপ বা পেইজ তিনি পরিচালনা করেন না এবং সেগুলোর কার্যক্রম সম্পর্কেও তিনি অবগত নন। তার নাম ব্যবহার করে পরিচালিত অন্যান্য সব প্ল্যাটফর্মকে প্রতারণামূলক হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সাধারণ মানুষকে এসব ভুয়া প্ল্যাটফর্মে যুক্ত হওয়া বা কোনো তথ্য শেয়ার করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয় যে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি ইচ্ছাকৃতভাবে এই অপপ্রচারে জড়িত থাকে, তবে এর যাবতীয় দায়ভার তাদেরই বহন করতে হবে। ইতোমধ্যে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

শিক্ষামন্ত্রীর ভিন্নরকম পরীক্ষাকেন্দ্র পরিদর্শন

ডেপুটি স্পিকারের নামে নকল ফেসবুক গ্রুপ, যা জানানো হলো বিজ্ঞপ্তিতে

Update Time : 01:00:29 pm, Saturday, 18 April 2026