Dhaka 7:41 pm, Saturday, 18 April 2026

নতুন পরিসরে দুপচাঁচিয়া পৌর মৎস্য আড়তের উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : 10:29:53 am, Wednesday, 18 February 2026
  • 183 Time View
সুশান্ত মালাকার
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় নতুন জায়গায় আধুনিক পরিসরে মৎস্য আড়তের উদ্বোধন করা হয়েছে। গতকাল (১৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার বিকেলে বগুড়া-নওগাঁ সড়কের সিও অফিস বাসস্ট্যান্ড সংলগ্ন পুরাতন কাঁচাবাজার এলাকার দক্ষিণ পার্শ্বে স্থাপিত এ আড়তটির উদ্বোধন করা হয়।
ফিতা কেটে উদ্বোধন করেন দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাঈম কবিরাজ, বিশিষ্ট ব্যবসায়ী মিল্টন বসাক, সাবেক পৌর কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক ও রেজানুর তালুকদার রাজিব, উপজেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আছির উদ্দিন, মৎস্য চাষী আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়া চার তারা মৎস্য আড়তের স্বত্বাধিকারী মহিদুল ইসলাম, বিসমিল্লাহ মৎস্য আড়তের স্বত্বাধিকারী ওমর ফারুক, একতা মৎস্য আড়তের স্বত্বাধিকারী শামীম উদ্দিন, বাপ্পি মৎস্য আড়তের স্বত্বাধিকারী জয়নাল আবেদীন এবং তাহের মৎস্য আড়তের স্বত্বাধিকারী আবু তাহের আকন্দ উপস্থিত ছিলেন।
উদ্যোক্তারা জানান, পাঁচজনের সমন্বয়ে ‘পৌর মাছ বাজার’ নামে আড়তটি পরিচালিত হবে। নতুন এই আড়ত চালু হওয়ায় স্থানীয় মৎস্য ব্যবসায়ী ও ক্রেতারা সুবিধা পাবেন।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ডেপুটি স্পিকারের নামে নকল ফেসবুক গ্রুপ, যা জানানো হলো বিজ্ঞপ্তিতে

নতুন পরিসরে দুপচাঁচিয়া পৌর মৎস্য আড়তের উদ্বোধন

Update Time : 10:29:53 am, Wednesday, 18 February 2026