
ফোরকান জামান, বেনাপোল (যশোর) প্রতিনিধি
ইন্টার স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর জেলা পর্যায়ের কোয়ার্টার ফাইনাল ম্যাচে শার্শা উপজেলার একমাত্র প্রতিনিধিত্বকারী বারোপোতা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মুখোমুখি হয় মুনশি মেহেরুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়-এর সঙ্গে। শনিবার (১২ অক্টোবর) যশোর উপশহর ফুটবল মাঠে অনুষ্ঠিত এই খেলায় নিয়ম বহির্ভূত খেলোয়াড় খেলানোর অভিযোগে বারোপোতা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় বিজয় অর্জন করে।
খেলাটি উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। তিনি নাড়ির টানে শার্শার গণমানুষের নেতা হিসেবে খেলোয়াড়দের সাথে আন্তরিকভাবে কুশল বিনিময় করেন এবং খেলার মান উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
তিনি বলেন, “তারেক রহমানের নির্দেশে আগামী বাংলাদেশের যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকাশ ঘটানো হচ্ছে। মাদককে না বলি, খেলাকে হ্যাঁ বলি।”এ সময় মাঠে উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং খেলার মাধ্যমে তরুণ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে শৃঙ্খল ও সুস্থ সমাজ গঠনের আহ্বান জানিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে সম্পন্ন হয়।
Reporter Name 

























