Dhaka 8:55 am, Thursday, 16 April 2026

নাচোলে আনন্দঘন পরিবেশে দিনব্যাপী ফুটবল প্রতিযোগিতায় দুই মানিকের লড়াই

  • Reporter Name
  • Update Time : 05:02:32 am, Saturday, 13 September 2025
  • 153 Time View
মোঃ হেলাল উদ্দীন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলাধীন এলাইপুর বাজারে একদিনব্যাপী “এলাইপুর বাজার স্মৃতি সংঘ ক্লাব” এর উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ই সেপ্টেম্বর শুক্রবার উপজেলার এলাইপুর বাজার মাঠে দিনব্যাপী জমকালো আয়োজনে হাজারো দর্শকের উপস্থিতিতে ৮ টি দলের অংশগ্রহণে খেলাটি অনুষ্ঠিত হয়।
টানটান উত্তেজনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে খেলাটি সম্পন্ন হয়। খেলার মাঠ ছিলো উপচেপড়া দর্শকে পরিপূর্ণ। এলাকার প্রতিটি গ্রামের মানুষের মধ্যে যেন এক আনন্দ মেলার সৃষ্টি হয়। যেখানে খেলাধুলার প্রতি এলাকার মানুষের ভালোবাসা প্রতিফলিত হয়েছে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং কসবা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকারিয়া আল মেহরাব।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাওলানা মোবারক হোসেন, মোঃ বাবুল আক্তার, মোঃ কামাল উদ্দিন, মোঃ জামাল উদ্দিন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। সঞ্চালনায় ছিলেন মোঃ জসিম উদ্দিন। সভাপতিত্ব করেন মোঃ সোলাইমান আলী।
বক্তারা বলেন, তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এধরণের খেলার বিকল্প নাই। এধরণের আয়োজন তরুণ সমাজকে সুস্থ, সৃজনশীল ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে। খেলাধুলা শুধু শরীর চর্চা ও বিনোদনের মাধ্যম নয়, এটি একটি শক্তিশালী শিক্ষাব্যবস্থা। যা শৃঙ্খলা, সহনশীলতা ও নেতৃত্ব গুন গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। এমন একটি আয়োজনের মাধ্যমে আয়োজক কমিটি সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে এবং মোবাইল বাদ দিয়ে খেলার প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক ভূমিকা পালন করেছে । তাছাড়া বাল্য বিয়ে , মাদক নির্মূলে ব্যবস্থা গ্রহন সহ বিভিন্ন সামাজিক অসংগতির বিরুদ্ধে এমন বিনোদনমূলক অনুষ্ঠান সক্রিয় ভূমিকা পালন করবে বলে বক্তারা উল্লেখ করেন।
ফাইনাল খেলায় মানিক ইলেকট্রনিক (এলাইপুর বাজার) বনাম মানিক মিয়ার (হটাতপাড়া) দল প্রতিযোগিতায় অংশগ্রহন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী হয় মানিক ইলেকট্রনিক্স এর দল এবং রানার্সআপ হয় মানিক মিয়ার দল। পরিশেষে উভয় দলের হাতে পুরস্কার তুলে দেন আয়োজক কমিটির সদস্যবৃন্দ। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে এধরণের ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ক্রিড়াপ্রেমী মানুষের অংশগ্রহনে অনুষ্ঠিত এই ফুটবল প্রতিযোগিতা নাচোলের এলাইপুর যেন এক স্মরণীয় ইতিহাস হয়ে থাকবে।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

আজ থেকে বঙ্গোপসাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু

নাচোলে আনন্দঘন পরিবেশে দিনব্যাপী ফুটবল প্রতিযোগিতায় দুই মানিকের লড়াই

Update Time : 05:02:32 am, Saturday, 13 September 2025