Dhaka 8:46 pm, Thursday, 16 April 2026

খুলনার কয়রা উপজেলায় শামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ অনুষ্ঠিত হয়েছে

  • Reporter Name
  • Update Time : 01:28:13 pm, Monday, 15 September 2025
  • 191 Time View
এফ,এম,এ রাজ্জাক, পাইকগাছা (খুলনা)
খুলনার কয়রা উপজেলায় শামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান মেজর মোঃ মেসবাহুল ইসলাম এর পরামর্শে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বনায়ন সৃষ্টিতে জনসচেতনতা বৃদ্ধি করা। ফাউন্ডেশনের সদস্য সচিব ইকবাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ​এই আয়োজনে সহকারী অধ্যাপক ও এমফিল গবেষক মাওঃ মোঃ আশরাফুল আলম সঞ্চালনায়,ফাউন্ডেশনের পাইকগাছা উপজেলা শাখার সভাপতি মোঃ তামিম রায়হান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সূরা সদস্য এবং খুলনা জেলা সিনিয়র নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা গোলাম সরোয়ার। তিনি বলেন, ‘গাছপালা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। পরিবেশ সুরক্ষায় এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শামছুর
রহমান ফাউন্ডেশনের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’
​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, বিশিষ্ট জামায়াত নেতা ও সমাজসেবক মোঃ সালাউদ্দিন, জিএম আলাউদ্দিন, মোঃ জাকির হোসেন শাহীন, মোঃ সোহেল আহমেদ।​এছাড়াও শামসুর রহমান ফাউন্ডেশনের পাইকগাছা উপজেলার সেক্রেটারি আল মামুন উপস্থিত ছিলেন। বক্তারা প্রত্যেকেই বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে এই ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখার আহ্বান জানান।
​কর্মসূচি চলাকালে বিভিন্ন ফলদ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন, যা এই উদ্যোগকে আরও সফল করে তোলে। উপস্থিত সকলেই শামসুর রহমান ফাউন্ডেশনের এই উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের সকলের প্রতি বৃক্ষরোপণের আহ্বান জানান।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

পদ্মা সেতুতে এক রাতে দুই দুর্ঘটনা, বাস ও মিনি কাভার্ড ভ্যান উল্টে আহত ৭,

খুলনার কয়রা উপজেলায় শামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ অনুষ্ঠিত হয়েছে

Update Time : 01:28:13 pm, Monday, 15 September 2025