Dhaka 6:11 pm, Thursday, 16 April 2026

শার্শায় যৌথ বাহিনীর অভিযান: ২০০ লিটার ডিজেল উদ্ধার

  • Reporter Name
  • Update Time : 09:35:58 am, Thursday, 16 April 2026
  • 41 Time View
স্টাফ রিপোর্টার মোশারফ হোসেন মুসা 
যশোর জেলার শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় বিজিবি, পুলিশ ও প্রশাসনের যৌথ টাস্কফোর্স অভিযানে অবৈধভাবে মজুদের উদ্দেশ্যে পরিবহনকৃত ২০০ লিটার ডিজেল আটক করা হয়েছে। একই সাথে অতিরিক্ত জ্বালানি তেল কেনাবেচার দায়ে একটি ফিলিং স্টেশনের ম্যানেজারসহ দুই ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বুধবার (১৫ এপ্রিল) বেলা আনুমানিক ১২টার দিকে দৌলতপুর বিওপি এলাকা থেকে ১২ কিলোমিটার পূর্বে বাগআঁচড়া নামক স্থানে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নিয়াজ মখদুম। অভিযানে ২১ বিজিবি এবং শার্শা হাইওয়ে থানা পুলিশের একটি চৌকস দল অংশ নেয়।
যৌথ টাস্কফোর্স অভিযানে দেখা যায়, সরকারি নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত তেল কেনাবেচা ও পরিবহন করা হচ্ছিল। এই অপরাধে: অতিরিক্ত জ্বালানি তেল বিক্রির দায়ে ​জহুরা ফিলিং স্টেশন ( বাগআঁচড়া)’র ম্যানেজারকে ৫,০০০ টাকা জরিমানা করা হয় এবং অতিরিক্ত তেল ক্রয় ও পরিবহনের দায়ে মো. শাহাবুদ্দিন (পিতা-আজগর, গ্রাম-টেংরা) নামে এক ব্যক্তিকে ১,০০০ টাকা জরিমানা করা হয়।
​অভিযানে জব্দকৃত ২০০ লিটার ডিজেলের আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ১৯,০০০ টাকা।
২১ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে মাদক ও জ্বালানি তেলসহ সব ধরণের চোরাচালান রোধে বিজিবি’র গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
দেশের সম্পদ পাচার ও অবৈধ মজুত রোধে বিজিবি’র এ ধরণের কঠোর অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ভূমি আইনের কতিপয় বিধিবিধান

শার্শায় যৌথ বাহিনীর অভিযান: ২০০ লিটার ডিজেল উদ্ধার

Update Time : 09:35:58 am, Thursday, 16 April 2026