Dhaka 8:54 am, Thursday, 16 April 2026

আশুলিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : 07:25:17 am, Saturday, 27 September 2025
  • 252 Time View
মোজাম্মেল হোসাইন, আশুলিয়া প্রতিনিধি
আশুলিয়ায় শুক্রবার বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্টের  ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সাবেক মেম্বার ফারুক হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা ১৯ আসনের সাবেক এমপি ডাঃ দেওয়ান সালাউদ্দিন বাবু। বিশেষ অতিথি ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মঈনউদ্দীন বিপ্লব, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক লায়ন খোরশেদ আলম, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুস সোবহান, সাধারণ সম্পাদক আমিনুর রহমান ও পাথালিয়া ইউনিয়ন বিনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম জহিরসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে দুটি  গ্রুপে বিভক্ত হয়ে টুর্নামেন্টে ০৮টি দল অংশগ্রহণ করে। ফাইনাল ম্যাচে ইসলামনগর একাদশ ১-০ গোলের ব্যবধানে ঘুঘুদিয়া যুব সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ান দল ৬০ হাজার টাকার প্রাইজমানি এবং রানার্সআপ দল ৪০ হাজার টাকার প্রাইজমানি পেয়েছে। খেলাটি উপভোগ করতে বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ডাঃ দেওয়ান সালাউদ্দিন বাবু বলেন, যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নাই। খেলাধুলা ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বৃদ্ধি করে। বহুবছর পর এমন জমকালো সুন্দর ফুটবল ম্যাচ উপভোগ করলাম। ভবিষ্যতে আরও বেশি করে এমন সুন্দর খেলাধুলার আয়োজন করুন, আমি সার্বিকভাবে সহযোগিতা করবো।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

আজ থেকে বঙ্গোপসাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু

আশুলিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

Update Time : 07:25:17 am, Saturday, 27 September 2025