Dhaka 3:06 pm, Friday, 17 April 2026

লামা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম. রুহুল আমিনকে জেলা পরিষদের সদস্য করার দাবি

  • Reporter Name
  • Update Time : 06:47:33 am, Wednesday, 11 March 2026
  • 219 Time View
মোহাম্মদ সুমন
সংবাদদাতা, বান্দরবান:
লামা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রবীণ সাংবাদিক, লেখক ও মানবাধিকার কর্মী এম. রুহুল আমিনকে বান্দরবান জেলা পরিষদের সদস্য হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সাংবাদিকতা, সামাজিক কর্মকাণ্ড এবং রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রেখে আসছেন এম. রুহুল আমিন। তিনি লামা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পিসিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
স্থানীয়রা আরও জানান, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সময় তিনি একাধিক মিথ্যা ও গায়েবি মামলার শিকার হন এবং বিভিন্ন সময় হামলা ও নির্যাতনের মুখোমুখি হন। এসব প্রতিকূলতার মধ্যেও তিনি সাংবাদিকতা ও মানবাধিকার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর নেতৃবৃন্দ বলেন, বান্দরবান জেলার উন্নয়ন, গণমাধ্যম ও মানবাধিকার ইস্যুতে এম. রুহুল আমিনের অভিজ্ঞতা এবং অবদান রয়েছে। তাই তাকে বান্দরবান জেলা পরিষদের সদস্য হিসেবে নিয়োগ দিলে জেলার উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবেন বলে তারা মনে করেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

বিশেষ অভিযানে ডিবি (উত্তর)’র সাফল্য: ইয়াবা-গাঁজা-হেরোইন ও চোলাই মদসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লামা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম. রুহুল আমিনকে জেলা পরিষদের সদস্য করার দাবি

Update Time : 06:47:33 am, Wednesday, 11 March 2026