Dhaka 8:12 pm, Thursday, 16 April 2026

অবৈধ গ্যাস সংযোগে তিতাসের সাঁড়াশি অভিযান শতাধিক সংযোগ বিচ্ছিন্ন, লাখ লাখ টাকার গ্যাস সাশ্রয়

  • Reporter Name
  • Update Time : 09:45:38 am, Thursday, 16 April 2026
  • 60 Time View

মোঃ শাহজাহান বাশার,সিনিয়র স্টাফ রিপোর্টার

ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার): অবৈধ গ্যাস ব্যবহার শনাক্তকরণ ও উচ্ছেদে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র চলমান সাঁড়াশি অভিযানে একদিনেই নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, ময়মনসিংহ, মেট্রো ঢাকা উত্তর, সোনারগাঁও ও জয়দেবপুরসহ বিভিন্ন এলাকায় ব্যাপক অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে শিল্পকারখানা, আবাসিক ও বাণিজ্যিক মিলিয়ে শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং বিপুল পরিমাণ পাইপ জব্দ/অপসারণ করা হয়েছে। এতে দৈনিক ও মাসিক ভিত্তিতে উল্লেখযোগ্য অঙ্কের গ্যাস সাশ্রয় সম্ভব হয়েছে।

গত ১৫ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নয়াপুর বাজার ও শিকদার বাড়ী, সাদীপুর এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সুহা তাবিলের নেতৃত্বে তিতাস গ্যাসের আঞ্চলিক বিক্রয় বিভাগ-সোনারগাঁও ও জোনাল বিক্রয় অফিস-সোনারগাঁও অভিযান পরিচালনা করে। এ অভিযানে ২টি অবৈধ চুনা কারখানার সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং প্রায় ২,৩০০ আবাসিক ডাবল চুলার অবৈধ সংযোগ কেটে দেওয়া হয়। বিভিন্ন ব্যাসের ৯২ ফুট পাইপ জব্দ ও অপসারণ করা হয়। এতে দৈনিক প্রায় ২ লাখ ৫৬ হাজার ৮০০ টাকার গ্যাস সাশ্রয় সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

একই দিনে সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন রায়ের নেতৃত্বে তিতাস গ্যাসের মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-২ এর জিনজিরা শাখা কেরানীগঞ্জ মডেল থানাধীন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে নামবিহীন ২টি তার কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং আনুমানিক ২৪০ ফুট জিআই ও এমএস পাইপ জব্দ/অপসারণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, এতে মাসিক প্রায় ১২ লাখ ২১ হাজার ৫৬৫ টাকার গ্যাস সাশ্রয় সম্ভব হবে। প্রতিটি কারখানার সার্ভিস লাইন মাটির ৬-৭ ফুট গভীরে সোর্স লাইন হতে ‘কিলিং’ করা হয়েছে।

এছাড়া তিতাস গ্যাসের আঞ্চলিক ভিজিল্যান্স শাখা-ময়মনসিংহ মুক্তাগাছা ও শম্ভুগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ১১টি আবাসিক ও ১টি বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করে। একইসঙ্গে মেট্রো ঢাকা উত্তর ভিজিল্যান্স বিভাগের নেতৃত্বে মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-৪ এলাকায় পরিচালিত অভিযানে অভিযোগের ভিত্তিতে ‘জে.এস ওয়াশিং’-এর অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

কর্তৃপক্ষীয় নির্দেশনার আলোকে নারায়ণগঞ্জ এলাকায় সিস্টেম লস হ্রাস ও রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে জোবিঅ নারায়ণগঞ্জ, জোবিঅ ফতুল্লা-কুতুবপুর এবং জোবিঅ এনায়েতনগর-কাশিপুর এলাকায় এলাকাভিত্তিক অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে অবৈধ সংযোগ ১৯টি, অনুমোদনের অতিরিক্ত স্থাপনায় গ্যাস ব্যবহারের দায়ে ৮টি এবং বকেয়ার দায়ে ১২টি—মোট ৩৯টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে ৩১৫টি ডাবল চুলার সংযোগ কেটে দেওয়া হয়েছে।

অন্যদিকে আঞ্চলিক রাজস্ব শাখা-সোনারগাঁও অভিযান চালিয়ে ৭টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করে। তিতাস গ্যাসের আঞ্চলিক বিক্রয় বিভাগ-জয়দেবপুরের নেতৃত্বে জোবিঅ জয়দেবপুরের কুনিয়া মধ্যপাড়া, বোর্ডবাজার ও গাজীপুর এলাকায় পরিচালিত অভিযানে বকেয়ার দায়ে ২১টি, অনুমোদনের অতিরিক্ত স্থাপনায় গ্যাস ব্যবহারের দায়ে ১৬টি এবং অবৈধ সংযোগ ২৭টি—মোট ৬৪টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় আনুমানিক ১৩৬টি ডাবল চুলার সংযোগ কেটে দেওয়া হয় এবং প্রায় ১৩০ ফুট পাইপ জব্দ/অপসারণ করা হয়েছে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ) মোঃ আল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ, সিস্টেম লস কমানো এবং রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে ও রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় সকল গ্রাহককে বৈধ সংযোগের মাধ্যমে নিয়ম মেনে গ্যাস ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Admin1 Admin1

জনপ্রিয়

পদ্মা সেতুতে এক রাতে দুই দুর্ঘটনা, বাস ও মিনি কাভার্ড ভ্যান উল্টে আহত ৭,

অবৈধ গ্যাস সংযোগে তিতাসের সাঁড়াশি অভিযান শতাধিক সংযোগ বিচ্ছিন্ন, লাখ লাখ টাকার গ্যাস সাশ্রয়

Update Time : 09:45:38 am, Thursday, 16 April 2026