
রাজধানী ঢাকার একটি পরীক্ষাকেন্দ্রে আনুষ্ঠানিকতাহীন পর্যবেক্ষণের ভিন্ন এক দৃশ্য ছড়িয়ে পড়ে সংবাদ মাধ্যমগুলোতে- জানালা দিয়ে ভেতরের পরীক্ষা কার্যক্রম দেখছিলেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। প্রথাগত আনুষ্ঠানিকতার ছাড়িয়ে এমন অনুসন্ধানী পর্যবেক্ষণের মুহূর্তটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাদা করে দৃষ্টি কাড়ে।
শনিবার (১৮ এপ্রিল) এনটিআরসি-এর অধীন সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা চলাকালে রাজধানীর কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেন তিনি। তবে এই পরিদর্শনের ভিন্নতা ছিল- কোনো শব্দ ছাড়া, নীরবে বাইরে থেকে পরীক্ষার পরিবেশ পর্যবেক্ষণ করেন তিনি।
মন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ছবিতে দেখা যায়, তিনি হলরুমের বাইরে দাঁড়িয়ে জানালার দিয়ে ভেতরের দৃশ্য পর্যবেক্ষণ করছেন। ভেতরে যখন পরীক্ষার্থীরা গভীর পরীক্ষায় মনোযোগী, মন্ত্রী তখন নীরবে দেখছিলেন ভেতরের শৃঙ্খলা সর্বোপরি কোন অসদুপায় অবলম্বন করা হয় কিনা।
এদিন সকালে পরীক্ষা শুরু হওয়ার পর তিনি সরকারি বাংলা কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এবং তেজগাঁও কলেজসহ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। পরিদর্শন শেষে সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। এছাড়া সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে পরীক্ষা যেন প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়ে গুরুত্বারোপ করেন।
নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ৯টা থেকে চার ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে একটি ধাপ শেষ হয়েছে, বাকিগুলো দিনের বিভিন্ন সময়ে সম্পন্ন হবে। রাজধানীর ৯টি কেন্দ্রে এমসিকিউ পদ্ধতিতে এই পরীক্ষা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য পরীক্ষাকে সুষ্ঠু রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষাকে নির্বিঘ্ন রাখতে ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।
Reporter Name 


















