
অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরা’র ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে উদ্ধার করা হয় তার মরদেহ ।
পল্লবী থানার এসআই হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা হিসাবে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তদন্তের পরে জানা যাবে বলে উল্লেখ করেন পুলিশের এই কর্মকর্তা।
উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর মাত্র ১৯ বছর বয়সে তারা পালিয়ে বিয়ে করেছিলেন আলভী-ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের খবরটি প্রকাশ্যে আসে। তাদের সংসারে প্রিয়মায়া নামে একটি কন্যা সন্তান রয়েছে।
Reporter Name 



















