Dhaka 6:55 pm, Sunday, 19 April 2026

লাক্স সুপারস্টার বিজয়ীদের কে কোন পুরস্কার পেলেন?

  • Reporter Name
  • Update Time : 08:09:36 am, Saturday, 4 April 2026
  • 109 Time View

দীর্ঘ সাত বছর পর নতুন লাক্স সুপারস্টার পেল বাংলাদেশ। গত শুক্রবার রাতে রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবারের আসরে সেরার মুকুট জিতে নিয়েছেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা।

জমকালো এই আয়োজনে বর্ণিতার মাথায় বিজয়ের মুকুট পরিয়ে দেন আমন্ত্রিত অতিথিরা। তার হাতে স্বরোভস্কি ক্রিস্টালে তৈরি ট্রফি তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল কুদ্দুস খান ও জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। পুরস্কার হিসেবে ট্রফির পাশাপাশি বর্ণিতার হাতে তুলে দেওয়া হয়েছে একটি বিলাসবহুল গাড়ির চাবি।

এছাড়াও প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন পাঁচ লাখ টাকার চেক। অন্যদিকে দ্বিতীয় রানারআপ হিসেবে চট্টগ্রামের আমিনা ইসলামের নাম ঘোষণা করা হয়, যার প্রাপ্তি তিন লাখ টাকা।

এবারের আসরের চূড়ান্ত পর্বে সেরা পাঁচ প্রতিযোগী হিসেবে লড়াই করেন আমিনা ইসলাম, বিদুষী বর্ণিতা, নুসরাত আফরীন ইয়ুমনা, তিস্তা পাল ও নাযাহ নাওয়ার বিনতে নুরুল। দেশের অন্যতম জনপ্রিয় এই সৌন্দর্য প্রতিযোগিতা ২০০৫ সালে যাত্রা শুরু করলেও মাঝে বেশ কয়েক বছর বন্ধ ছিল। সর্বশেষ ২০১৮ সালে লাক্স সুপারস্টার অনুষ্ঠিত হওয়ার পর দীর্ঘ বিরতি দিয়ে গত বছর শুরু হয় এর দশম আসর। অনুষ্ঠান শেষে বিজয়ীরা তাদের আগামীর পথচলায় সবার দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

তেলের পর এবার বাড়লো গ্যাস সিলিন্ডারের দাম, সন্ধ্যা থেকেই কার্যকর

লাক্স সুপারস্টার বিজয়ীদের কে কোন পুরস্কার পেলেন?

Update Time : 08:09:36 am, Saturday, 4 April 2026