Dhaka 6:26 am, Friday, 17 April 2026

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি এবং দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন  

  • Reporter Name
  • Update Time : 01:24:16 pm, Wednesday, 30 July 2025
  • 302 Time View
দীনেশ চন্দ্র রায়, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছা উপজেলার কামারাবাদ ও ভৈরবঘাটা মৌজার খাসখাল উন্মুক্তকরণ, গেট পুনঃনির্মাণ, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি এবং নির্মল গং কর্তৃক জালিয়াতির মাধ্যমে দখল চেষ্টা ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে আদালতের সামনে সড়কে এলাকাবাসী এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।
সাবেক ইউপি সদস্য আরশাফ আলী খাঁ’র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ, বিএনপি নেতা শামসুল আলম পিন্টু, তুষার কান্তি মন্ডল, আব্দুল মজিদ গোলদার,  জামায়াত নেতা মাওলানা বুলবুল আহমেদ, ইসলামী আন্দোলন নেতা মাওলানা আসাদুল্লাহ আল গালিব, কপিলমুনি বণিক সমিতির সভাপতি শেখ আনারুল ইসলাম, মজিদ গাজী, বিএম আকিজ উদ্দিন, হারুন গাজী, সুজায়েত গাজী, আমানউল্লাহ আমান, সুমন আহম্মেদ, জিন্নাত আলী, লিয়াকত আলী, আবু বাক্কার সানা,আবু ইসহাকসহ আরও অনেকে। কর্মসূচিতে বক্তারা বলেন, স্থানীয় প্রভাবশালীরা জাল কাগজপত্র তৈরি করে খাসখাল দখলের চেষ্টা করছে, যা এলাকায় পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি কৃষি ও পানি নিষ্কাশন ব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তারা খাল উন্মুক্ত, গেট পুনঃনির্মাণ এবং মিথ্যা মামলা প্রত্যাহার এবং গ্রেফতারের দাবি জানান। সমাবেশে শত শত স্থানীয় নারী-পুরুষ অংশ গ্রহণ করেন।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

পদ্মা সেতুতে এক রাতে দুই দুর্ঘটনা, বাস ও মিনি কাভার্ড ভ্যান উল্টে আহত ৭,

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি এবং দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন  

Update Time : 01:24:16 pm, Wednesday, 30 July 2025