
ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি, শিক্ষাবিদ ও সমাজসেবক প্রয়াত সৈয়দ মুহাম্মদ মাসুদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১০ আগস্ট (রোববার) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোর্শেদ মুন্না। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী।
সহ-সম্পাদক সাইফুর রহমান সোহানের সঞ্চালনায় শোকসভায় স্মৃতিচারণ করেন, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোজাম্মেল হক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মো: নজরুল ইসলাম,চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি ও ফটিকছড়ি আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন, ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নূর আহমেদ, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, ফটিকছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর নাজিম উদ্দীন ইমু, উপজেলা প্রকৌশলী তম্ময় নাথ, মহিলা বিষয়ক কর্মকর্তা ছফি উল্লাহ, সমবায় কর্মকর্তা,
মো: শহিদ উদ্দীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম রেজা, একাডেমিক সুপারভাইজার আকরাম হোসেন,ভূজপুরের সাবেক চেয়ারম্যান শফিউল আলম নূরী, ডা:জয়নাল আবেদীন মূহুরী, অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুছ, অ্যাডভোকেট মোহাম্মদ ইসমাঈল গণি, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, মনসুর আলম চৌধুরী,অধ্যাপক আনোয়ারুল আজিম, বিবিরহাট বণিক কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ মো: ইলিয়াস, নাজিরহাট বাজার সমিতির সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, আজিজ উল্লাহ, সরওয়ার মফিজ, আল্লামা শেখ মোহাম্মদ শাহজাহান ইসলামাবাদী, মাওলানা শওকত আজমী, মাওলানা আশরাফ বিন ইয়াকুব, মুহাম্মদ শহিদুল, মুফতি আবু মাকনুন মুহাম্মদ বাবুনগরী, ব্যবসায়ী আহমদ উল্লাহ নয়ন, আনোয়ার হোসেন আজম, হাবিবুর ইসলাম ভূইঁয়া, জানে আলমসহ প্রেসক্লাব ও বিভিন্ন সংগঠনের সদস্যরা।
বক্তারা বলেন, সৈয়দ মুহাম্মদ মাসুদ শুধু একজন সাংবাদিক ছিলেন না,তিনি ছিলেন একজন প্রকৃত শিক্ষাবিদ, দক্ষ সংগঠক ও নিবেদিতপ্রাণ সমাজসেবক। তাঁর লেখনী ও কর্মের মাধ্যমে ফটিকছড়ির মানুষের কল্যাণে অমূল্য অবদান রেখেছেন। অসংখ্য শিক্ষার্থীকে জ্ঞানের আলোয় আলোকিত করেছেন তিনি।
অনুষ্ঠানের আগে খতমে কোরআন এবং শেষে তাঁর রুহের মাগফেরাত ও পরিবারের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শোকসভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, ব্যবসায়ী, শিক্ষক, সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি এবং মরহুমের অসংখ্য শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।
Reporter Name 





















